Close Menu
    What's Hot

    আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর, জরুরি প্রস্তুতিতে আইএইএর প্রশংসা

    November 21, 2026

    বিএনপির ধাওয়ায় মশাল ও ককটেল ফেলে পালালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

    November 21, 2026

    মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে বন্দি, শেষে কক্সবাজারে ফেলে পালাল পাচারকারীরা

    November 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ঘুমের ব্যাঘাত এবং থাইরয়েড সমস্যা: কি আপনার সমস্যা হতে পারে?
    ● সর্বশেষ

    ঘুমের ব্যাঘাত এবং থাইরয়েড সমস্যা: কি আপনার সমস্যা হতে পারে?

    September 7, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমাদের শরীরের স্বাভাবিক ছন্দকে নিয়ন্ত্রণ করে ঘুম। অন্যদিকে আবার শরীরের নানা কার্যক্রম নিয়ন্ত্রণ করে ছোট্ট একটি গ্রন্থি থাইরয়েড। কিন্তু এই থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হলে শুধু শরীর নয়, ঘুমেরও সমস্যা হতে পারে। কারও ঘুম আসতে দেরি হয়, কারও আবার রাতভর অস্থিরতা। কেউ ঘামতে থাকেন, কেউ ঠান্ডা সহ্য করতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, থাইরয়েড রোগীদের জন্য ঘুমের ব্যাঘাত একটি সাধারণ সমস্যা।

    থাইরয়েডের সমস্যা: ঘাড়ের সামনের দিকে প্রজাপতির মতো আকৃতির থাইরয়েড গ্রন্থি তৈরি করে থাইরক্সিন ও ট্রাইআইডোথাইরোনিন নামক হরমোন। এগুলো শরীরের শক্তি ব্যবহার, শ্বাস-প্রশ্বাস, হৃৎস্পন্দন, হজম প্রক্রিয়া এমনকি শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। হরমোনের ঘাটতি বা আধিক্য দুটোই ক্ষতিকর।

    হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড কম কাজ করলে শরীরে পর্যাপ্ত হরমোন তৈরি হয় না। যুক্তরাষ্ট্রে প্রতি ২০ জনে ১ জন এই রোগে আক্রান্ত। অন্যদিকে হাইপারথাইরয়েডিজম বা অতিরিক্ত সক্রিয় থাইরয়েডে বেশি হরমোন উৎপাদন হয়, যা প্রতি ১০০ জনে ১ জনকে প্রভাবিত করে। গ্রেভস ডিজিজ, হাশিমোটো ডিজিজের মতো অটোইমিউন রোগ, গর্ভাবস্থা কিংবা আয়োডিনের ঘাটতি–অতিরিক্ততা সবই থাইরয়েডের কার্যক্রমে প্রভাব ফেলে।

    থাইরয়েড কি ঘুমের সমস্যা তৈরি করে: হাইপারথাইরয়েড রোগীরা সাধারণত অস্থিরতা, স্নায়বিক উত্তেজনা, ঘাম, ঘন ঘন প্রস্রাবের কারণে ঘুমাতে পারেন না। অন্যদিকে হাইপোথাইরয়েড রোগীদের ক্ষেত্রে ঠান্ডা সহ্য না হওয়া, সন্ধিব্যথা ও অবসাদ রাতের ঘুম নষ্ট করে। গবেষণা বলছে, এই অবস্থায় ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের সময়ও কমে যায়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ঘুমভাব বা হাইপারসোমনিয়ার ঝুঁকিও থাকে।

    থাইরয়েড সমস্যায় রেস্টলেস লেগ সিনড্রোম বা অস্থির পায়ের সমস্যাও দেখা দেয়, যা ঘুমের শুরুতেই অস্বস্তি তৈরি করে। হাইপারথাইরয়েড কখনো কখনো নাইট টেররের মতো ঘুমের ব্যাধিও সৃষ্টি করতে পারে।

    সমাধানের উপায়: থাইরয়েড রোগীদের জন্য ঘুমের পরিবেশ ঠিক করা খুব গুরুত্বপূর্ণ। সাধারণভাবে ১৮–২০ ডিগ্রি সেলসিয়াস ঘরকে ঘুমের জন্য উপযোগী ধরা হয়। তবে যাদের হাইপারথাইরয়েড আছে তারা ঘামের কারণে ঠান্ডা পরিবেশে স্বস্তি পান, আর হাইপোথাইরয়েড রোগীদের উষ্ণ পরিবেশ দরকার হয়।

    নিয়মিত ঘুমের অভ্যাস বজায় রাখা, ঘুমানোর আগে মোবাইল-টিভি এড়িয়ে চলা, হালকা গান বা স্ট্রেচিংয়ের মতো রিল্যাক্সিং কার্যক্রম ঘুমে সহায়তা করে। রাতের খাবারে ভারী খাবার না খেয়ে হালকা খাবার খাওয়াই ভালো। পাশাপাশি ক্যাফেইন ও অ্যালকোহল পরিহার করতে হবে।

    থাইরয়েডের সমস্যা ধীরে ধীরে বাড়ে। তাই প্রথম দিকে অনেকেই টের পান না। হরমোনের মাত্রা বোঝার জন্য রক্তপরীক্ষা করা হয়। হাইপোথাইরয়েডিজমে লেভোথাইরক্সিন ওষুধ দেয়া হয়, আর হাইপারথাইরয়েডিজমে দেয়া হয় অ্যান্টি-থাইরয়েড ওষুধ। গর্ভবতী নারীদের জন্যও নিয়মিত পরীক্ষা জরুরি। ঘাড়ে অস্বাভাবিক ফোলাভাব, শ্বাসকষ্ট বা কণ্ঠস্বর কর্কশ হয়ে গেলে সতর্ক হতে হবে। এগুলো থাইরয়েড ক্যানসারের প্রাথমিক লক্ষণও হতে পারে মনে রাখতে হবে থাইরয়েড শুধু শরীর নয়, ঘুমকেও প্রভাবিত করে। তাই নিয়মিত পরীক্ষা, সঠিক ওষুধ গ্রহণ এবং স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস বজায় রাখলে থাইরয়েড সমস্যার মাঝেও প্রশান্ত ঘুম সম্ভব।

    সূত্র: স্লিপ ফাউন্ডেশন

    ঘুমের ব্যাঘাত থাইরয়েড সমস্যা স্বাস্থ্য পরামর্শ হরমোন সমস্যা হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর, জরুরি প্রস্তুতিতে আইএইএর প্রশংসা

    November 21, 2026

    বিএনপির ধাওয়ায় মশাল ও ককটেল ফেলে পালালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

    November 21, 2026

    মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে বন্দি, শেষে কক্সবাজারে ফেলে পালাল পাচারকারীরা

    November 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর, জরুরি প্রস্তুতিতে আইএইএর প্রশংসা

    November 21, 20260 Views

    দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে…

    বিএনপির ধাওয়ায় মশাল ও ককটেল ফেলে পালালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

    November 21, 2026

    মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে বন্দি, শেষে কক্সবাজারে ফেলে পালাল পাচারকারীরা

    November 21, 2026
    Top Trending

    আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর, জরুরি প্রস্তুতিতে আইএইএর প্রশংসা

    November 21, 20260 Views

    দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিকে…

    বিএনপির ধাওয়ায় মশাল ও ককটেল ফেলে পালালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

    November 21, 20260 Views

    বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বের করা মশালমিছিলকে কেন্দ্র করে…

    মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে বন্দি, শেষে কক্সবাজারে ফেলে পালাল পাচারকারীরা

    November 21, 20261 Views

    মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে নারী, পুরুষ ও শিশুসহ ৭২ জনকে মাছ ধরার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.