Close Menu
    What's Hot

    ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

    November 13, 2026

    চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের, গতি হবে ১৪০ কিমি

    November 13, 2026

    বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

    November 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘হাসিনার নির্দেশে’ ববি হাজ্জাজকে হত্যার চেষ্টার অভিযোগ
    ● সর্বশেষ

    ‘হাসিনার নির্দেশে’ ববি হাজ্জাজকে হত্যার চেষ্টার অভিযোগ

    September 6, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে গুলশানে দলের চেয়ারম্যান হাজ্জাজের বাসভবনে এই ঘটনা ঘটেছে।

    এনডিএম মহাসচিব মোমিনুল আমিন লিখিত বক্তব্যে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর সহ-সভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগ কর্মী মো. নূর (২৫) ববি হাজ্জাজকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে তার বাসভবনে প্রবেশ করে। তবে দেহরক্ষীদের সন্দেহজনক আচরণে ধরা পড়ে নূর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর স্বীকার করে, শেখ হাসিনার সরাসরি নির্দেশেই তাকে এ কাজে পাঠানো হয়েছে। হাজ্জাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রাথমিক সাক্ষাতের ছলে বাসায় প্রবেশ করাই ছিল তার মূল উদ্দেশ্য।

    দেহরক্ষীরা নূরের মোবাইল ফোন পরীক্ষা করে এ দাবির আংশিক সত্যতা পায় বলে দাবি করেন এনডিএম মহাসচিব। পরে গুলশান থানা পুলিশ তাকে আটক করে। একইসঙ্গে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এনডিএম জানতে পারে, বনানীতে অবস্থিত এনডিএম কার্যালয়ে বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে।

    এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ ঘটনাকে ‘ঘৃণ্য অপচেষ্টা’ হিসেবে নিন্দা জানিয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, ববি হাজ্জাজ শুধু জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাই নন, তিনি ছিলেন হাসিনা বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। এজন্য তাকে চিরতরে নিস্তব্ধ করতে এ হত্যাচেষ্টার নীলনকশা করা হয়েছে।

    বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালে ববি হাজ্জাজকে র‍্যাব গুম করে পরে জোরপূর্বক লন্ডনে পাঠিয়েছিল হাসিনা সরকার। জুলাই আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন পুলিশের গুলিতে। একইসঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন। এমনকি তার প্রচেষ্টাতেই হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারান।

    এনডিএম মহাসচিব অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার মতো ঘটনা বিচ্ছিন্ন নয়। জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

    তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা হলো জুলাই আন্দোলনের ওপর আঘাত। আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এবং রাজপথে শক্ত প্রতিবাদ জানাবে এনডিএম।

    এনডিএম গুলশান ঘটনা ববি হাজ্জাজ বাংলাদেশ রাজনীতি রাজনৈতিক অভিযোগ শেখ হাসিনা হত্যাচেষ্টা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

    November 13, 2026

    চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের, গতি হবে ১৪০ কিমি

    November 13, 2026

    বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

    November 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

    November 13, 20260 Views

    দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও…

    চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের, গতি হবে ১৪০ কিমি

    November 13, 2026

    বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

    November 13, 2026
    Top Trending

    ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

    November 13, 20260 Views

    দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে…

    চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা সরকারের, গতি হবে ১৪০ কিমি

    November 13, 20260 Views

    দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ…

    বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

    November 13, 20260 Views

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তিশালী…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.