Close Menu
    What's Hot

    বছরের সর্বনিম্ন দামে স্বর্ণ! দুই সপ্তাহে ভরিতে কমল ৩৪ হাজার ৭০০ টাকা

    November 22, 2026

    বাহরাইনে ইরানের হামলা! আগুনে পুড়ল শিল্পকারখানা, প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি

    November 22, 2026

    সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, কার্যকর নতুন নির্দেশনা

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে ভোগান্তিতে সাধারণ মানুষ
    ● সর্বশেষ

    নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে ভোগান্তিতে সাধারণ মানুষ

    August 22, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে একের পর এক দামের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বিশেষ করে ডিম, মাংস, মাছ ও সবজির মূল্য লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। আয় অপরিবর্তিত থাকলেও প্রতিদিন নতুন করে পণ্যের দাম বাড়ছে— ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেট সামলানো দিন দিন আরও দুরূহ হয়ে উঠছে।

    শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র চোখে পড়ে।

    রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রতি হালি লাল বা সাদা ডিম ৪৫–৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে এক ডজন ডিমের দাম দাঁড়িয়েছে ১৩৫ থেকে ১৫০ টাকায়, যা মাত্র দুই সপ্তাহ আগেও ছিল ১২০–১৩০ টাকা। বাজারে আসা ক্রেতারা অভিযোগ করছেন, প্রোটিনের সবচেয়ে সহজলভ্য উৎস ডিম এখন আর সাশ্রয়ী নেই।

    ব্রয়লার মুরগির দামও ক্রমেই বাড়ছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার ১৮০–১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত মাসে ছিল ১৩০–১৪০ টাকা। লাল মুরগি মানভেদে দাম আরও বেশি ৩৮০–৪০০ টাকা প্রতি কেজি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ফিডের দাম বাড়ায় এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে।

    দ্রব্যমূল্য বেশি ঊর্ধ্বমুখী দেখা গেছে সবজির বাজারে। ক্রমাগত বৃষ্টিপাত ও অধিকাংশ সবজির মৌসুম শেষ হওয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে দাম লাফিয়ে উঠেছে।

    রাজধানীর গাবতলী, কারওয়ান বাজারে প্রতিকেজি বেগুন ৮০–৯০ টাকা; পটল, ঢেঁড়স, করলা ৭০–৮৫ টাকা; টমেটো ২০০-২২০ টাকা, সিম ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

    এছাড়া শসা ৮০–৯০ টাকা, কাঁচা মরিচ ১৮০–২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

    তবে দীর্ঘদিন ধরে কম দামে পাওয়া যাচ্ছে আলু। যা কয়ক মাস ধরে ২০ থেকে ২৫ টাকার মধ্যে রয়েছে।

    এছাড়া পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদির দামও বেড়েছে। পেঁয়াজ ৭৫–৮০ টাকা, আদা ২৪০–২৬০ টাকা এবং রসুন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    মাছের বাজারও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক নয়। ছোট মাছের দাম সবচেয়ে বেশি বেড়েছে। পুঁটি, শিং, মাগুর, তেলাপিয়া ইত্যাদি জনপ্রিয় মাছের দাম ২৫–৪০ টাকা বেড়ে বর্তমানে ২৮০–৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। রুই, কাতল, কালি, পাবদা, কৈ মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকায়।

    নিত্যপণ্যের এই লাগামহীন দামে ক্রেতারা বিপাকে পড়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে বাজার করতে আসা এক বেসরকারি চাকরিজীবী বলেন, আগে ৫০০ টাকায় সপ্তাহের কাঁচাবাজার হতো, এখন ১০০০ টাকাতেও সবকিছু হয় না। ডিম, মাংস, সবজি— কোনোটারই দাম কম নেই। পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।

    অন্যদিকে গৃহিণী রাবেয়া আক্তার বলেন, প্রতিদিন নতুন করে দাম বাড়ছে। সরকার শুধু তদারকির কথা বলে, কিন্তু বাজারে কোনো প্রভাব পড়ছে না।

    ব্যবসায়ীদের দাবি, তাদের ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ নেই। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। টানা বৃষ্টি, মৌসুম শেষের দিকে হওয়ার কারণে খরচ বেড়েছে।

    মামুন নামের এক দোকানদার বলেন, আমরা নিজেরা লাভ বাড়াইনি। বাজারে সরবরাহই কম, ফলে দাম বাড়ছে। বৃষ্টির কারণে পরিবহন খরচও অনেক বেড়েছে।

    ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, দেশে বাজার মনিটরিং দুর্বল এবং মৌসুমি কারণে এক শ্রেণির ব্যবসায়ী অস্থির পরিস্থিতির সুযোগ নিচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর এক গবেষকের মতে, সরকারকে বাজারে সরবরাহ বাড়াতে হবে, আমদানি সহজ করতে হবে এবং নিয়মিত বাজার মনিটরিং চালু রাখতে হবে। না হলে ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়বে।

    বাজার বিশ্লেষকরা মনে করছেন, যদি আবহাওয়া অনুকূলে না থাকে তবে আগামি কয়েক সপ্তাহে দাম আরও বাড়তে পারে। তখন নিম্ন আয়ের মানুষের জন্য প্রোটিন তো দূরের কথা, ভাতের সঙ্গে তরকারি খাওয়াও কঠিন হয়ে পড়বে।

    জীবনযাত্রার ব্যয় ডিমের দাম ঢাকা বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি নিত্যপণ্যের দাম নিম্নবিত্ত পরিবার বাজার মূল্য মধ্যবিত্ত সংকট মাংসের দাম সবজি বাজার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বছরের সর্বনিম্ন দামে স্বর্ণ! দুই সপ্তাহে ভরিতে কমল ৩৪ হাজার ৭০০ টাকা

    November 22, 2026

    বাহরাইনে ইরানের হামলা! আগুনে পুড়ল শিল্পকারখানা, প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি

    November 22, 2026

    সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, কার্যকর নতুন নির্দেশনা

    November 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বছরের সর্বনিম্ন দামে স্বর্ণ! দুই সপ্তাহে ভরিতে কমল ৩৪ হাজার ৭০০ টাকা

    November 22, 20260 Views

    স্বর্ণের বাজারে বড় ধরনের দরপতন। একের পর এক দাম কমানোর ফলে দেশের বাজারে চলতি বছরের…

    বাহরাইনে ইরানের হামলা! আগুনে পুড়ল শিল্পকারখানা, প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি

    November 22, 2026

    সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, কার্যকর নতুন নির্দেশনা

    November 22, 2026
    Top Trending

    বছরের সর্বনিম্ন দামে স্বর্ণ! দুই সপ্তাহে ভরিতে কমল ৩৪ হাজার ৭০০ টাকা

    November 22, 20260 Views

    স্বর্ণের বাজারে বড় ধরনের দরপতন। একের পর এক দাম কমানোর ফলে দেশের…

    বাহরাইনে ইরানের হামলা! আগুনে পুড়ল শিল্পকারখানা, প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি

    November 22, 20260 Views

    মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। এবার ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে উপসাগরীয়…

    সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, কার্যকর নতুন নির্দেশনা

    November 22, 20260 Views

    রাত গভীর হলেই সড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল আর থাকছে না। জননিরাপত্তা নিশ্চিত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.