Close Menu
    What's Hot

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কাশ্মীরে আকস্মিক বন্যায় ৩২ জনের মৃত্যু, আরও প্রাণহানির শঙ্কা
    ● সর্বশেষ

    কাশ্মীরে আকস্মিক বন্যায় ৩২ জনের মৃত্যু, আরও প্রাণহানির শঙ্কা

    August 14, 2025Updated:August 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের চাসোতি এলাকায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

    সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কিশতওয়ার জেলার চাসোতি এলাকায় ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো।

    সংবাদ সংস্থা পিটিআইকে কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    এনডিটিভি বলছে, চাসোতি হিমালয়ের মাচাইল মাতার পবিত্রধামের পথে শেষ মোটরযান-চলাচলযোগ্য গ্রাম এবং মাচাইল মাতা যাত্রার সূচনাবিন্দু। এ কারণে ঘটনাস্থলে তীর্থযাত্রীদের উপস্থিতি ছিল বেশি। বন্যার কারণে বার্ষিক এই যাত্রা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে প্রশাসন।

    কিশতওয়ারের জেলা প্রশাসক পঙ্কজ শর্মা জানান, ‘চাসোতি এলাকায় আকস্মিক বন্যা হয়েছে এবং উদ্ধারকাজ শুরু হয়েছে।’ তিনি সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ নরেশ সিংয়ের সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

    উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য আধুনিক সরঞ্জামসহ এনডিআরএফ-এর ১৮০ জন সদস্যকে উধমপুর ঘাঁটি থেকে মেঘভাঙা অঞ্চলে পাঠানো হয়েছে।

    জম্মু ও কাশ্মীরের উধমপুরের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

    সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘মেঘ ভাঙনের ঘটনাটি ব্যাপক আকার ধারণ করেছে, এর ফলে উল্লেখ্যযোগ্য হতাহতের ঘটনা ঘটতে পারে। জেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। খুব শিগগিরই আমরা বিস্তারিত জানতে পারব। সম্ভাব্য সকল সহায়তা দেয়া হবে। হেলিকপ্টারের মাধ্যমে আহতদের উদ্ধারের প্রস্তুতিও চলছে।’

    জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর কার্যালয় জানিয়েছে, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    এদিকে, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোকে উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

    আকস্মিক বন্যা এনডিআরএফ উদ্ধার অভিযান কাশ্মীর বন্যা চাসোতি দুর্ঘটনা জম্মু ও কাশ্মীর খবর প্রাণহানি ভারত সংবাদ মেঘভাঙা বৃষ্টি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Top Trending

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.