Close Menu
    What's Hot

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 2026

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকদের নিয়ে কাঠগড়ায় দাঁড়াবো: স্বরাষ্ট্র উপদেষ্টা
    ● সর্বশেষ

    নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকদের নিয়ে কাঠগড়ায় দাঁড়াবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

    August 10, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আগামী নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকসহ কাঠগড়ায় দাঁড়াবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনায় মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে। কেউ ভোটকেন্দ্রে হামলা করলে নির্বাচন সুষ্ঠু কীভাবে করবেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, পুলিশ ভয় পাচ্ছে না। মানুষ এগিয়ে আসছে না। এজন্য আমরা পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (ভোটকেন্দ্রে) রাখছি।

    তিনি বলেন, এছাড়া মোবাইল ফোর্সগুলোর মোবিলিটি বেড়ে গেছে। আগে যে জায়গায় পৌঁছতে পারতো না, এখন সেই জায়গায় পৌঁছাতে পারবে। এছাড়া বডি ক্যামেরা আমরা কিনে দিচ্ছি। এতে কোন কেন্দ্রে কী ঘটনা ঘটছে সেটা জেলা থেকে দেখা যাবে? সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে।

    নির্বাচনকে কেন্দ্র করে কোনো অরাজকতার আশঙ্কা করছেন কি না- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে কোনো অরাজকতা হবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল নয়। এটার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। তারা নির্বাচনটা কীভাবে চাচ্ছেন- এটা একটা বড় বিষয়। এছাড়া নির্বাচন কমিশন, প্রশাসন, এরপর হলাম আমরা। সবচেয়ে বড় বিষয় হলো জনগণ কীভাবে নিচ্ছে এটা। কারণ জনগণকে তো ভোটকেন্দ্রে যেতে হবে। ভোট তো তার।

    নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়টা কিন্তু আপনার ওপর আসবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দায়টা আসবে না। নির্বাচনটা ভালো হলে মানুষ আমার প্রশংসা করবে। কিন্তু, আমাকে কেন দায়ী করবে। আমি এমন একটা নির্বাচন করতে চাচ্ছি, যাতে আপনারা প্রশংসা করেন। দেখা হলে যাতে বলেন, ভাই কেমন আছেন। আপনারা মুখ ঘুরিয়ে না নেন, এটাই আমি চাচ্ছি। নির্বাচন সুষ্ঠ না হলে আপনাদেরসহ (সাংবাদিক) একসঙ্গে কাঠগড়ায় দাঁড়াবো।

    আগামী নির্বাচন সামনে রেখে বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে। আপনি সেটা মনে করেন কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, না। এটা নির্বাচনের জন্য নয়। নির্বাচন যাতে ভালো হয়, এজন্য সবাই চেষ্টা করবো।

    নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেন আনসার সদস্যরা। এবার আমরা প্রিসাইডিং অফিসারের সঙ্গেও হাতিয়ারসহ একজন আনসার দেবো। অনেক সময় প্রিসাইডিং অফিসারকে আক্রমণ করতে যায়। এজন্য হাতিয়ারসহ তার জন্য একজন গার্ডের ব্যবস্থা আমরা করছি। তাকেও যাতে কেউ কোনো রকম কিছু না করতে পারে।

    তিনি বলেন, অন্য সময়ে ভোটে একটি কেন্দ্রে চারজন নারী আনসার সদস্য, ছয়জন পুরুষ আনসার সদস্য দেওয়া হয়, যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া হাতিয়ারসহ আনসার দেওয়া হয় দুজন। এবার আমরা দুজনের জায়গায় তিনজন হাতিয়ারসহ আনসার দিচ্ছি।

    এছাড়া পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী আলাদাভাবে তাদের জনবল দেবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

    নির্বাচন সুষ্ঠু সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 2026

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 20260 Views

    দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া…

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 2026

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 2026
    Top Trending

    টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

    September 27, 20260 Views

    দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত…

    যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেই ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

    September 27, 20261 Views

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগরসহ আন্তর্জাতিক…

    কানাডায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৪

    September 27, 20262 Views

    কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়টি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.