Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    May 18, 2026

    হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

    May 17, 2026

    সবশেষ দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর
    ● সর্বশেষ

    প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর

    August 8, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তাদের বেতন বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

    উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের পর সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারণ বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তারাও দশম গ্রেডে বেতন পাচ্ছেন। ফলে তদারকি কর্মকর্তা এবং প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক হয়ে যাওয়ায় প্রশাসনিকভাবে জটিলতা তৈরি হয়েছে।

    অন্যদিকে, সহকারী শিক্ষকরা পাচ্ছেন ১৩তম গ্রেড, ফলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তিন ধাপ বেতন গ্রেডের ব্যবধান তৈরি হয়েছে। ইনক্রিমেন্টসহ এই ব্যবধান আর্থিকভাবে প্রায় ১৫ হাজার টাকার। এ অবস্থায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় সরকার বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ও এ প্রস্তাবে সম্মতি দিয়েছে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে ‘শিক্ষক’ করা হয়েছে। তাদের বেতন স্কেল ১১ গ্রেডে উন্নীত করতে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এবং বিভাগীয় উপ-পরিচালকদের (ডিডি) স্কেল এক ধাপ উন্নীত করতে প্রস্তাব দেওয়া হবে।

    তিনি জানান, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। বৈঠকে বেতন বাড়ানোর যুক্তি তুলে ধরা হলে তাতে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সায় দিয়েছে। নতুন পে-কমিশনের কাছে বিষয়টি তুলে ধরা হচ্ছে।

    প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষক বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ শিক্ষক সংবাদ বেতন বৃদ্ধির সুখবর শিক্ষক বেতন গ্রেড ২০২৫ শিক্ষা নিউজ শিক্ষা মন্ত্রণালয় সরকারি চাকরি আপডেট সহকারী শিক্ষক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    May 18, 2026

    হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

    May 17, 2026

    সবশেষ দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    May 18, 20260 Views

    দুই দিনের সরকারি সফরে ঢাকা এসে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী…

    হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

    May 17, 2026

    সবশেষ দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

    May 17, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    May 18, 20260 Views

    দুই দিনের সরকারি সফরে ঢাকা এসে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

    হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

    May 17, 20260 Views

    হরমুজ প্রণালি-তে ইরানের একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে…

    সবশেষ দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

    May 17, 20261 Views

    হত্যার অভিযোগে দায়ের করা সিদ্ধিরগঞ্জ থানার আরও দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.