Close Menu
    What's Hot

    ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি ও আবেদন ফরমের তথ্য

    November 15, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, আলোচনায় ভ্যাট ও রেল প্রকল্প

    November 15, 2026

    টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম

    November 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার:ড. ইউনূস
    ● সর্বশেষ

    কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার:ড. ইউনূস

    August 5, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। বিগত ১৬ বছরে দেশে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল—এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার।

    মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ড. ইউনূস অভিযোগ করেন, জুলাই-আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসার সুযোগ দেয়া হয়নি। তৎকালীন সরকার নাকি হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিল, যেন আহতদের চিকিৎসা না দেয়া হয়।

    তিনি শহীদ পরিবার এবং আহতদের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং বলেন, তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

    প্রধান উপদেষ্টা বলেন, “৫ আগস্ট শুধু একটি দিন নয়, এটি একটি প্রতিজ্ঞা, একটি গণজাগরণের উপাখ্যান। এই দিনটি ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।”

    তিনি আরও বলেন, ১৯৭১ সালে এই দেশের মানুষ সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। লাখো প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র। অথচ স্বাধীনতার অর্ধশতাব্দি পরেও মানুষ সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত, বৈষম্যের শিকার।

    ড. ইউনূস বলেন, ২০২৪ সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ সংকটের অধ্যায়। ১৬ বছরের পুঞ্জিভূত ক্ষোভ তখন বিস্ফোরিত হয়েছিল। তরুণ প্রজন্ম হতাশায় নিমজ্জিত ছিল। ভালো ফলাফল করার পরও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে। চাকরি নিয়ে গড়ে উঠেছিল দুর্নীতি, স্বজনপ্রীতি আর তদবীরের বাণিজ্য। যে তরুণ ঘুষ দিতে পারেনি, এলাকার মাফিয়াদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেনি—তার চাকরি হয়নি।

    তিনি আরও বলেন, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটি রূপ। এর বিরুদ্ধে দীর্ঘদিন প্রতিবাদ-বিক্ষোভ চললেও শাসকগোষ্ঠীর টনক নড়েনি। দীর্ঘ সময় ধরে এই সেক্টরে মাফিয়াতন্ত্র গড়ে তুলে একটি সুবিধাভোগী শ্রেণি তৈরি করা হয়েছিল, যারা আর্থিক বা অন্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলত এবং কাজ করত। স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই চাকরি নিশ্চিত হতো।

    শেষে ড. ইউনূস একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

    কোটা পদ্ধতি জনপ্রীতি ড. ইউনূস দুর্নীতি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি ও আবেদন ফরমের তথ্য

    November 15, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, আলোচনায় ভ্যাট ও রেল প্রকল্প

    November 15, 2026

    টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম

    November 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি ও আবেদন ফরমের তথ্য

    November 15, 20260 Views

    বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায়…

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, আলোচনায় ভ্যাট ও রেল প্রকল্প

    November 15, 2026

    টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম

    November 15, 2026
    Top Trending

    ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি ও আবেদন ফরমের তথ্য

    November 15, 20260 Views

    বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত…

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, আলোচনায় ভ্যাট ও রেল প্রকল্প

    November 15, 20260 Views

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। রোববার (১৫ নভেম্বর)…

    টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম

    November 15, 20260 Views

    দেশের মুদ্রাবাজারে বাংলাদেশি টাকার বিপরীতে দর হারিয়েছে বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈদেশিক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.