যুক্তরাষ্ট্রে সাবেক স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে পার্কে ঘুরে বেড়ানোর ছবি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকেই বলছেন— পুরনো মান-অভিমান ভুলে নতুন করে পথচলায় নেমেছেন শাকিব-বুবলী।

এই ঘটনার মধ্যেই আলোচনায় যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শাকিব খান দুই স্ত্রী এবং দুই সন্তানকে নিয়েই চলার চেষ্টা করছেন। কিন্তু এমন এক ফ্যাসাদে পড়েছেন, যেখানে দায়িত্ব পালন করেও কাউকে খুশি রাখতে পারছেন না। অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী নন। আবার আমি যত মেধাবী, ততো বড় স্টার না।”

শাকিব খানের ঘনিষ্ঠ অনেকেই মনে করেন, তিনি সব সিদ্ধান্তই নিচ্ছেন সন্তানদের মুখ চেয়ে। দুই সন্তানের সুস্থ মানসিকতা বজায় রাখতে দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে ভালো ব্যবধান বজায় রাখছেন তিনি।

গত রোববার বুবলী নিজেই সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায়— যুক্তরাষ্ট্রের রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী ও তাদের সন্তান বীর। সেই ছবিই এখন বিনোদন জগতের টক অব দ্য টাউন।

Share.
Leave A Reply

Exit mobile version