Close Menu
    What's Hot

    সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, আরও তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 27, 2026

    পাকিস্তানে আত্মঘাতী হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

    September 27, 2026

    সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাল চীন

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»বসুন্ধরার ‘গোপন বৈঠক’ তদন্তে পুলিশ, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি
    জাতীয় রাজনীতি

    বসুন্ধরার ‘গোপন বৈঠক’ তদন্তে পুলিশ, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

    August 1, 2025Updated:August 1, 2025No Comments4 Mins Read জাতীয় রাজনীতি 8 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত একটি ‘গোপন বৈঠক’ ঘিরে তদন্তে নেমেছে পুলিশ, যা তারা ‘ষড়যন্ত্রমূলক’ বলে সন্দেহ করছে। পুলিশ জানিয়েছে, এই বৈঠকের নেপথ্যে থাকা ব্যক্তি ও উদ্দেশ্য খুঁজে বের করতে গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

    পুলিশ আরও জানায়, অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি ঘিরে ৮ আগস্টকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    ৮ জুলাই বসুন্ধরা এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২২ জন সদস্যকে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। ওই বৈঠকে সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের উপস্থিতির অভিযোগ উঠলে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনী হেফাজতে নেয়।

    বৈঠক ও গ্রেফতার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

    শুক্রবার (১ আগস্ট) বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
    তিনি বলেন, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকায় কে বি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল।

    কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে একজন ব্যক্তি ভাড়া নেন। সে সময় তিনি বিদেশে লোক পাঠানোর কথা বলে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন। যেখানে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা করা হয় বলেও জানান তিনি।

    তালেবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে এরই মধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি। এ ঘটনার অন্যকোনো দিক আছে কি না, এর প্রকৃত রহস্য কী এবং কারা এর পেছনে রয়েছে?

    ঘটনার সঙ্গে কারা জড়িত শিগগিরই উন্মোচন করার আশাপ্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।

    বৈঠক এবং ৮ আগস্টের বিষয়ে সামাজিক মাধ্যমে নানা ‘হুমকির’ আলোচনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তালেবুর রহমান বলেন, আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি, নানা সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কার্যক্রম অনেকেই করেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সজাগ রয়েছি।

    গত ১ বছর থেকে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ‘উন্নতির দিকে’ যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে আগস্টকেন্দ্রিক কোনো রকমের নিরাপত্তা শঙ্কা দেখছি না। আমরা সবসময় সতর্ক রয়েছি। আমাদের নিয়মিত কার্যক্রম চলমান। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি এবং সক্ষমতা রয়েছে।

    সম্প্রতি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিনষ্ট’ করার জন্য কিছু লোক ‘বিভিন্ন অপচেষ্টা’ অব্যাহত রেখেছে বলেও সংবাদ সম্মেলনে বলেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে ‘গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার কথা জানান এবং এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ৮ জনকে গ্রেফতারের তথ্য দেন।

    তিনি বলেন, আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তথ্য আছে, সেগুলো যাচাই-বাছাই করে কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোনো রকম আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেফতার করছি। এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার কাউকে ঢালাওভাবে বা কাউকে হয়রানিমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই।

    ডিএমপি কোনো ‘গণগ্রেফতার’ বা ‘হয়রানিমূলক গ্রেফতার’ করছে না বলে নিশ্চিত করেন তিনি।

    এর বাইরে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় ৪৮৯টি টহল টিম এবং গুরুত্বপূর্ণ স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালিত হওয়ার তথ্য দেন তিনি।

    গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২০টি মোবাইল, ৬টি মোটরসাইকেল, একটি প্রাইভেটকারসহ বিভিন্ন প্রকার মাদক জব্দের তথ্য দেন তালেবুর রহমান।

    এ সময় তিনি গত ২৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে সাবেক এক মহিলা এমপির বাসায় চাঁদা দাবির ঘটনায় সর্বমোট ছয়জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন।

    যাদের মধ্যে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং এদের মধ্যে চারজন রিমান্ডে রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার সূত্রপাত গত ১৭ জুলাই। সকাল আনুমানিক ১০টার সময় জানে আলম তপু ও রিয়াদ নামে দুইজন ওই বাসায় প্রথম যায়। গিয়ে তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ১০ লাখ টাকা নগদ নিয়ে আসে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। পরে ১৯ জুলাই রাত সাড়ে ১০টায় ওই বাসায় গিয়ে বাকি ৪০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। ২৬ জুলাই আরও লোকজন বাড়িয়ে সেখানে যায় এবং বাকি টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে।

    তখন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়।

    সেই পলাতক জানে আলম তপুকে ঢাকার গোপীবাগ এলাকা থেকে শুক্রবার গ্রেফতারের কথা জানিয়ে তিনি বলেন, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিতো।

    এছাড়া, রিয়াদের বাবুবাজারের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক এবং পরে বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করার কথাও জানান তিনি।

    পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত বলে জানান তিনি।

    আগস্ট গোপন বৈঠক ডিএমপি তদন্ত নিরাপত্তা পুলিশ বসুন্ধরা শঙ্কা নেই
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, আরও তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 27, 2026

    পাকিস্তানে আত্মঘাতী হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

    September 27, 2026

    সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাল চীন

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, আরও তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 27, 20261 Views

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত হলেও পুরো বিষয়টি পরিষ্কার করতে আরও…

    পাকিস্তানে আত্মঘাতী হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

    September 27, 2026

    সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাল চীন

    September 27, 2026
    Top Trending

    সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, আরও তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 27, 20261 Views

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত হলেও পুরো বিষয়টি…

    পাকিস্তানে আত্মঘাতী হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

    September 27, 20261 Views

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন…

    সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাল চীন

    September 27, 20261 Views

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে নতুন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.