Close Menu
    What's Hot

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রান্তিক পর্যায়ে আমরা ফ্যামিলি কার্ড চালু করবো : তারেক রহমান
    ● সর্বশেষ

    প্রান্তিক পর্যায়ে আমরা ফ্যামিলি কার্ড চালু করবো : তারেক রহমান

    July 31, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 6 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে উগ্রবাদ যেন মাথাচাড়া দিতে না পারে, সে জন্য নারী সমাজসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

    তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই কোনোদিন ফ্যাসিবাদ উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে।

    তিনি বলেন, আসুন, নারী-পুরুষ-শিশু, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হই—এটাই হবে তাঁদের আত্মত্যাগের প্রকৃত সম্মান। তিনি আরও বলেন, একটি মানবিক, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান যাত্রায়, অতীতের মতো আগামীতেও আমরা আমাদের মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ ও দৃঢ় সমর্থন প্রত্যাশা করি।

    তিনি আরও বলেন, বাংলাদেশে পরিবার হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে পরিবারের সংখ্যা প্রায় চার কোটি। এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে থেকে আমরা যেটা পরিকল্পনা করছি সামনের দিনগুলোতে সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করার সেটা হচ্ছে যে, প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ প্রান্তিক পর্যায়ে যে পরিবার আছে তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করবো।

    তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করবো। এর লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। আমরা আশা করছি, এই ধরনের উদ্যোগে পরিবার এবং সমাজে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে। অপরদিকে পরিবারগুলোর জন্য সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগও তৈরি হবে।

    তিনি বলেন, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। আমার মাও তার এক সন্তানকে (আরাফাত রহমান কোকো) হারিয়েছেন আপনাদেরই মতো।

    নারীদের উন্নয়নে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধান বেগম খালেদা জিয়ার নানা পদক্ষেপের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে, দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না, নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।

    বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীর অবদান শীর্ষক’ এই আলোচনা সভা হয়। আলোচনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

    দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খান রিতার সভাপতিত্বে ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সেলিমা রহমান, জেএসডির সহসভাপতি তানিয়া রব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, তাহসিনা রুশদীর লুনা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক শামীমা সুলতানা, শহীদ পরিবারের মধ্যে সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি, সামাজিকযোগাযোগ মাধ্যমের জনপ্রিয় টকশো উপস্থাপক হাসিনা আখতার বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে ফ্যাসিবাদ আন্দোলনে নারীদের অবদানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং পরে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা মেডেল প্রদান করে আয়োজন কমিটি।

    তারেক রহমান বিএনপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Top Trending

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 20263 Views

    অক্টোবর মাসে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের…

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 20262 Views

    নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6.1 Astra বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে OpenAI।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.