Author: MK Raj

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী তিনটি দল নিয়ে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের ঘোষণা করা হয়। এতে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মিলে ৩ দলীয় জোটের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে জোটে আরও দলের সংখ্যা বাড়তে পারে বলে জানান আয়োজকরা। তবে জোটে গণঅধিকার পরিষদ আসার কথা থাকলেও তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট মনোনীত প্রার্থীরা যেকোনো একটি প্রতীকে নির্বাচন করবেন। সংবাদ…

Read More

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম-নির্যাতনের অভিযোগে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, গুমের নির্দেশ সরাসরি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই নির্দেশ বাস্তবায়ন করতেন তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে সংঘটিত গুম ও নির্যাতন সংক্রান্ত মামলার অভিযোগ গঠন শুনানিতে তিনি এ মন্তব্য করেন। এদিন দুপুর ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেল শুনানি শুরু করে। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও…

Read More

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান ‍নির্বাচন কমিশনার। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব। রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং…

Read More

নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এ সময় তিনি বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই স্থানীয় জনতাকে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

Read More

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।  রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন। জুবাইদা রহমান বর্তমানে শাশুড়ির চিকিৎসা কাজের সমন্বয় করছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সরাসরি যুক্ত আছেন। এর আগে গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি হাসপাতালে শাশুড়িকে দেখার পর তিনি মার বাড়ি ও হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন। রাতে ধানমন্ডির পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও…

Read More

এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে। তিনি বলেন, আজ থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

Read More

পুরো ফুটবলবিশ্বের নজর ছিল ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারের দিকে। কারণ ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিশ্বকাপের ড্র বসেছিল সেখানে। কে কার প্রতিপক্ষ ও কোথায়-কখন খেলতে নামবে, তা নিয়ে ফুটবলভক্তদের আগ্রহের কমতি নেই। ড্র অনুষ্ঠানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হন। সেখানেই ঘটে বিপত্তি! গত শুক্রবার ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ট্রফি হাতে নিয়ে মঞ্চে ওঠার সময় হাতে স্কালোনির গ্লাভস দেখা যায়। অথচ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও কোচ খালি হাতেই ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। তবুও স্কালোনিকে গ্লাভস পরতে হয়েছে যে বিষয়টি নাকি জানতেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে কারণে গতকাল (শনিবার)…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায়, ধর্মকে দিয়ে রাষ্ট্র আর সমাজে বিভাজন আমরা বিশ্বাস করি না। রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায়, ধর্মকে দিয়ে রাষ্ট্র আর সমাজে বিভাজন আমরা বিশ্বাস করি না। এ ছাড়া বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসিচব বলেন, আমরা ভারাক্রান্ত। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশীয় ও আন্তর্জাতিক চিকিৎসকদের দ্বারা তার চিকিৎসা চলছে। খালেদা জিয়া সুস্থতা কামনা করে ফখরুল বলেন,…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। এর এক দিন পর ফেসবুকে স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার একটি পোস্টে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সন্ত্রাসী রুবেলের সহযোগী আওয়ামী দোসর সাইফুল এবং তার প্রশ্রয়দাতা রাজশাহী অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের বিরুদ্ধে বলতে গিয়ে আমি অনাকাঙ্ক্ষিতভাবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিস আলমকে জড়িয়ে ফেলি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের দেওয়া ফেসবুক…

Read More

জনপ্রিয় ভারতীয় বাংলা সিরিয়াল ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’–র অভিনেত্রী স্বস্তিকা দত্ত সম্প্রতি এক লাইভ সেশনে এসে দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ধারাবাহিকের একটি দৃশ্যে ব্ল্যাকবোর্ডে গুরুত্বপূর্ণ শব্দ ‘Knowledge’–এর বানান ভুলভাবে ‘Knowlege’ লেখা হওয়ার পরই নেটিজেনরা ব্যাপক সমালোচনা শুরু করেন, আর সেই কারণেই তিনি এই পদক্ষেপ নেন। ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, শিক্ষামূলক পরিবেশে নির্মিত এই সিরিয়ালে স্বস্তিকার লেখা বানান থেকে ভুলবশত ‘d’ অক্ষরটি বাদ পড়ে যায়। এ নিয়ে বহু দর্শক শিল্পীদের শিক্ষা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন এবং সামাজিক মাধ্যমে নানা ট্রল চলতে থাকে। শেষ পর্যন্ত বিতর্ক প্রশমনে স্বস্তিকা লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, ‘এটা পুরোপুরি আমার ভুল,…

Read More