Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান
    ● সর্বশেষ

    খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান

    December 7, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।  রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন। জুবাইদা রহমান বর্তমানে শাশুড়ির চিকিৎসা কাজের সমন্বয় করছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সরাসরি যুক্ত আছেন।

    এর আগে গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি হাসপাতালে শাশুড়িকে দেখার পর তিনি মার বাড়ি ও হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন। রাতে ধানমন্ডির পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও তিনি সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।

    উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    ডা. জুবাইদা রহমান রবিবার বেলা ১২টায় শুরু হওয়া বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিয়েছেন। এসব বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা সভাগুলোতে অংশ নিচ্ছেন।

    তবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রসঙ্গে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বর্তমান শারীরিক অবস্থা এখনো তাকে বিমান ভ্রমণের জন্য উপযোগী হয়নি।

    জুবাইদা রহমান বেগম খালেদা জিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20263 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.