Close Menu
    What's Hot

    ঢাকাসহ ১৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    July 1, 2026

    কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্ন

    July 1, 2026

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘অপমানে’র পর স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি
    ● সর্বশেষ

    ‘অপমানে’র পর স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

    December 7, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুরো ফুটবলবিশ্বের নজর ছিল ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারের দিকে। কারণ ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিশ্বকাপের ড্র বসেছিল সেখানে। কে কার প্রতিপক্ষ ও কোথায়-কখন খেলতে নামবে, তা নিয়ে ফুটবলভক্তদের আগ্রহের কমতি নেই। ড্র অনুষ্ঠানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হন। সেখানেই ঘটে বিপত্তি!

    গত শুক্রবার ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ট্রফি হাতে নিয়ে মঞ্চে ওঠার সময় হাতে স্কালোনির গ্লাভস দেখা যায়। অথচ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও কোচ খালি হাতেই ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। তবুও স্কালোনিকে গ্লাভস পরতে হয়েছে যে বিষয়টি নাকি জানতেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে কারণে গতকাল (শনিবার) পুরো টুর্নামেন্টের সূচি ঘোষণার সময় তিনি আলবিসেলেস্তে কোচের কাছে ক্ষমা চেয়েছেন।

    বিশ্বকাপের সূচি ঘোষণার সময় গত আসরের অভিষেক ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের কথা স্মরণ করিয়ে স্কালোনি বলেন, ‘তারা আমাদের শিক্ষা দিয়েছে, আমাদের সতর্ক করে দিয়েছে যে, আমরা কাউকেই বিশ্বাস করতে পারি না!’ এবারের আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে ১৭ জুন। ওই ম্যাচের ভেন্যু কানসাস সিটি স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে (ডালাস স্টেডিয়াম) হবে। যেখানে আর্জেন্টিনা যথাক্রমে খেলবে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে।

    ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসিদের ম্যাচটি হবে স্থানীয় সময় দুপুর ১টায়। যা সেখানকার অত্যধিক উত্তপ্ত আবহাওয়া নিয়ে শঙ্কায় ফেলেছে আর্জেন্টাইন কোচকে। স্কালোনি বলেন, ‘আমাদের (ওই সময়ে) ম্যাচটি খেলতে হবে, সূচি নির্ধারিত হয়ে যাওয়ায় আর কোনো বিকল্প নেই। সেখানে বেশ গরম থাকবে, তবে দুটি দলকেই তা মোকাবিলা করতে হবে বলে আমরা অজুহাত দিতে চাই না।’ তার বক্তব্য শেষ হতেই ইনফান্তিনো আগেরদিনের প্রসঙ্গ তোলেন। গ্লাভস পরে বিশ্বকাপ ট্রফি ধরা স্কালোনিকে এবার সেটি স্পর্শ করতে বলেন খালি হাতে।

    বিশ্বকাপজয়ী কোচের কাছে ক্ষমা চেয়ে ফিফা সভাপতি বলেন, ‘আমি ফিফার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, বিষয়টি (গ্লাভস পরে ট্রফি ধরা) জানতাম না। অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা (খালি হাতে) কাপ স্পর্শ করতে পারবেন। আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি তা জানতাম না।’ এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে ইনফান্তিনো বলতে থাকেন, ‘কি অপমানজনক বিষয়! আসলে আপনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিদিনই ক্রমশ তরুণ হয়ে উঠছেন।

    ফিফা সভাপতি স্কালোনি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ঢাকাসহ ১৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    July 1, 2026

    কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্ন

    July 1, 2026

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ঢাকাসহ ১৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    July 1, 20260 Views

    রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা…

    কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্ন

    July 1, 2026

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026
    Top Trending

    ঢাকাসহ ১৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    July 1, 20260 Views

    রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার…

    কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্ন

    July 1, 20261 Views

    আগামী বৃহস্পতিবার (২ জুলাই) সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের…

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 20262 Views

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.