Author: MK Raj

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধ সমাপ্তির সময়সীমা নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। শুক্রবার (১৩ মার্চ) এই যুদ্ধ কবে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কোনো সুনির্দিষ্ট তারিখ বা পরিকল্পনা উল্লেখ না করে বলেন, যখন আমি আমার অন্তর থেকে অনুভব করব। প্রেসিডেন্টের এই মন্তব্যকে সামরিক বা রাজনৈতিক পরিকল্পনার চেয়েও বেশি ব্যক্তিগত স্বজ্ঞাত সিদ্ধান্তের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। সাধারণত যুদ্ধের অবসান কোনো কৌশলগত চুক্তি বা সামরিক লক্ষ্য অর্জনের ওপর নির্ভর করলেও, ট্রাম্পের এই উক্তি ইঙ্গিত দেয় যে তিনি নিজের ব্যক্তিগত উপলব্ধিকে অগ্রাধিকার দিচ্ছেন। প্যানেল আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা এই বক্তব্যের গভীরতা এবং এর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর কী…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ যাদের সম্মান করে, জীবনের অনেক কঠিন মুহূর্তে যাদের কাছে দুটো ভালো উপদেশের আশা করে। শনিবার (১৪ মার্চ) ইমাম খতিব মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম-খতিব-মুয়াজ্জিন রয়েছের। একইসঙ্গে রয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতৃত্ব। পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। যে উদ্দেশ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি, ইতোমধ্যেই আপনারা সেটি জেনেছেন। তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান…

Read More

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। আজ শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ঘটেছে এ হামলা। তবে এতে এখনও নিহত বা আহত হয়েছে বলে জানা যায়নি। ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যে ক্ষেপণাস্ত্রটি দূতাবাসে আঘাত হেনেছে— সেটি ইরান থেকে আসেনি। তারা ধারণা করছেন, ইরাকে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলার জন্য দায়ী। তবে এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বেসামরিক মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে প্রতিদিন মুহুর্মুহু ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। একই সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে…

Read More

রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা হয়েছে। তার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ থেকে বেরিয়ে তিনি একথা বলেন। ওয়াক আউট শেষে সংসদে সাংবাদিক সামনে বিরোধীদলীয় নেতা বলেন, এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম, এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনও দোসর যেন বক্তব্য রাখতে না পারে। ‘এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী। প্রথম কারণ, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, তিনি ২০২৪ সালের আগস্টের ৫ তারিখ তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন,…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া এই অধিবেশনে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অংশ নিয়েছেন। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সকালে থেকে সংসদ ভবনে ঢুকতে দেখা যায় তাদের। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন। অধ্যাপক ইউনূস ছাড়াও সংসদের দর্শক সারিতে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী…

Read More

ইরানকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী সংস্থা নিরাপত্তা পরিষদ। সোমবার এ বিষয়ক একটি রেজল্যুশন পাস হয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে। রেজল্যুশনে বলা হয়েছে, “উপসাগরীয় দেশগুলোতে হামলার মাধ্যমে ইরান শুধু হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই করছে না, উপরন্তু আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় গুরুতর হুমকির সৃষ্টি করেছে। জাতিসংঘ অবিলম্বে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের ওপর হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানাচ্ছে।” গতকাল বুধবার এই রেজল্যুশন উত্থাপনের পর ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্যরাষ্ট্র সেটির পক্ষে ভোট দিয়েছে। বাকি ২টি রাষ্ট্র ভোটদান করা থেকে বিরত ছিল। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬…

Read More

ভোলার চরফ্যাশনে জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মৃত দেখানোয় চরম ভোগান্তিতে পড়েছেন মো. ইসমাইল (৩৭) নামে এক কৃষক। এর ফলে দৈনন্দিন নানা সরকারি ও বেসরকারি সেবা নিতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন তিনি। মো. ইসমাইল চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চরফকিরা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। জানা গেছে, প্রায় চার মাস আগে চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারের একটি দোকান থেকে সিম কিনতে গেলে এনআইডি যাচাইয়ের সময় দোকানদার তাকে জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তার আঙুলের ছাপ মিলছে না। পরে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তিনি জানতে পারেন, এনআইডির ডাটাবেজে তাকে ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে। এই তথ্য শুনে হতভম্ব হয়ে পড়েন ইসমাইল। এরপর…

Read More

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের তেল ও গ্যাসের বাজারে শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝেই ট্রাম্প এই গুরুত্বপূর্ণ প্রণালিটি দখল নেওয়ার কথা বলেছেন। তবে ইরান সেখানে শক্ত অবস্থান ধরে রেখেছে। রয়টার্স জানিয়েছে, ইরান এ পথে জাহাজ চলাচলে বাধা দিতে মাইন পেতে রাখছে। মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ‘ধ্বংস’ করেছে মার্কিন সেনাবাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১০টি নিষ্ক্রিয়…

Read More

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্নহত্যা করেন অভিনেতা যাহের আলভীর স্ত্রী। এ ঘটনায় আলভীসহ দুজনের বিরুদ্ধে করা আত্মহত্যার প্ররোচণার মামলা হয়েছে। পরিপ্রেক্ষিতে আলভী গ্রেফতার হয়েছেন এমন একটি দাবির সঙ্গে একাধিক ছবি-ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ‘অবশেষে নিজ বাসা থেকে গ্রেফতার হলেন আলভির পরকীয়া প্রেমিকা ইফফাত আরা তিথি.!’ একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একজন ব্যক্তির ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের…

Read More

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ার সিলিকন ভ্যালিতে রোববার ৮ই মার্চ বিএনপি সমর্থক গোষ্ঠী প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী। তিনি সিলিকন ভ্যালিতে উপস্থিত প্রকৌশলী, স্থপতিদেরকে বাংলাদেশের উন্নয়নে সরকারকে সহযোগিতার আহ্বান জানান। ইফতার মাহফিলে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সঙ্গে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে শুভকামনা জানানো হয়। ইফতার মাহফিলের শুরুতে ফাতেহা পাঠ করা হয়। পরে উপস্থিত সুধীজন বাংলাদেশের জন‍্য এবং বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের জন‍্য দোয়া কামনা করেন। ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আজিজ চৌধুরী ফাইয়াজ জামান, মীর…

Read More