Author: MK Raj

নতুন বছরে ব্যস্ত সূচির অপেক্ষায় আর্জেন্টিনা ফুটবল দল। বছরের শুরুতেই শিরোপার লড়াই, এরপর বিশ্বকাপ—সব মিলিয়ে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আরও একটি ট্রফি জয়ের হাতছানি লিওনেল মেসির দলের সামনে। ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা২০২৬ সালে আর্জেন্টিনার প্রথম অফিসিয়াল ম্যাচ হবে বহুল আলোচিত ফিনালিসিমা। কোপা আমেরিকা ২০২৪–এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে এই ম্যাচে। আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ফাইনালটি। ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা আর কোনো প্রীতি ম্যাচ খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত…

Read More

পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির। সৌন্দর্য আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন ভক্তদের হৃদয় জয় করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে সংবাদের শিরোনাম হওয়া এই অভিনেত্রীকে ঘিরে এবার ডালপালা মেলছে বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, চলতি বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে রহস্যময় জবাব বিয়ের এই জল্পনা উসকে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি মন্তব্য। সম্প্রতি হানিয়ার একটি পোস্টে এক অনুরাগী সরাসরি মন্তব্য করেন, তোমার বিয়ের গুঞ্জন শুনছি। ভক্তের এমন মন্তব্যে চুপ থাকেননি অভিনেত্রী। জবাবে তিনি মজা করে লেখেন, আমিও শুনছি। হানিয়ার এই ছোট অথচ রহস্যময় উত্তরটিই…

Read More

দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কা দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর)। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেলে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। খবর এনডিটিভির। গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের নিয়ে করা এক জরিপে এই মূল্যায়ন উঠে এসেছে। এতে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘর্ষগুলোর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান ট্রাম্প প্রশাসন কঙ্গো, গাজা, ইউক্রেনসহ বিভিন্ন সংঘাত নিরসনের চেষ্টা চালালেও ভারত-পাকিস্তান ও কম্বোডিয়া-থাইল্যান্ডের উত্তেজনা উদ্বেগের কারণ হয়ে আছে। প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয়, চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ…

Read More

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে সর্বসাধাণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সাধারণ মানুষসহ দলীয় নেতা-কর্মীদের অনেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে ওই এলাকায় ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় বিজয় স্মরণি মোড়ে উদ্যানের প্রবেশ মুখে ব্যারিকেডে অপেক্ষায় থাকেন অনেকে। সমাধিস্থলে যেতে না পেরে অনেকে সড়কে দাঁড়িয়ে দোয়া করেন। জানা যায়, সংস্কার কাজ চলমান থাকায় বন্ধ রাখা হয় ভেতরে প্রবেশ। এখন তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুরো উদ্যানের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি রয়েছে অন্য বাহিনীর সদস্যরাও। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জাতীয় মসজিদ…

Read More

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপসহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র‍্যাব গঠন করেছিলাম। কিন্তু, র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টা বা একদিনের জন্যও ব্যবহার করেনি বিএনপি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। লুৎফুজ্জামান বাবর বলেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি, এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হত না। এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি খুঁজে পেয়েছিলাম, তা আর কারো মধ্যে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু, এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও…

Read More

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা অভিমুখে যাত্রাকালে কাচপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালায় ছিনতাইকারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ছিনতাইকারীরা মাইক্রোবাসটি থামিয়ে ভেতরে থাকা সবাইকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীরা নিরাপদে সেখান থেকে সরে যান। মাইক্রোবাসটিতে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, আবুল কালাম আজাদ, শওকত হোসেন সগির, নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন…

Read More

দীর্ঘ দিনের পথচলায় ইতি টানলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমি আক্তার সালমা। স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। পারস্পরিক সম্মতিতে তাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন সাগর নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সানাউল্লাহ নূরে সাগর তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি জানান, একে অপরের সঙ্গে মানসিক দূরত্ব এবং চিন্তা-ভাবনার অমিল হওয়ার কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদ প্রসঙ্গে সাগর তার পোস্টে উল্লেখ করেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। মূলত পারস্পরিক মতের অমিল এবং মানসিকতার দূরত্বের কারণে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।…

Read More

শীতের কুয়াশাভেজা সকালে চারদিকে পিনপতন নীরবতা, শুধু মানুষের ডুকরে কেঁদে ওঠার শব্দ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আর জাতীয় সংসদ ভবনের আঙিনা আজ আর কোনো রাজনৈতিক স্লোগানে মুখর নয়; বরং এক গভীর শূন্যতায় আচ্ছন্ন। মানুষের মুখে শোক আর নিস্তব্ধতার ছায়া। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে প্রস্তুত দেশবাসী। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া এভিনিউজুড়ে অনুষ্ঠিত হবে তার জানাজা। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। যে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য বেগম খালেদা জিয়া রাজপথ কাঁপিয়েছিলেন, দীর্ঘ লড়াই শেষে ১৯৯১…

Read More

স্থাবর-অস্থাবর ও বার্ষিক আয় মিলে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর। এছাড়াও তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। তিনি ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই। গত সোমবার (২৯ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমাকৃত মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি। হলফনামায় হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেছেন, এক লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য…

Read More