Close Menu
    What's Hot

    দিল্লিতে একের পর এক আটক, সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ঘিরে চাঞ্চল্য

    October 10, 2026

    জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সভা রোববার সন্ধ্যায়

    October 10, 2026

    জামালপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর, চালকের সহকারী আটক

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির কবলে নেতাকর্মীরা
    ● সর্বশেষ

    খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির কবলে নেতাকর্মীরা

    December 31, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। 

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা অভিমুখে যাত্রাকালে কাচপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালায় ছিনতাইকারীরা।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ছিনতাইকারীরা মাইক্রোবাসটি থামিয়ে ভেতরে থাকা সবাইকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীরা নিরাপদে সেখান থেকে সরে যান।

    মাইক্রোবাসটিতে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, আবুল কালাম আজাদ, শওকত হোসেন সগির, নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী। 

    কোম্পানীগঞ্জের যুবদল নেতা আনোয়ার হোসেন রিপন বলেন, এর আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাওয়ার পথে নোয়াখালীর একাধিক মাইক্রোবাস ছিনতাইয়ের শিকার হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

    নোয়াখালী জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, বিষয়টি শুনেছি। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এটি দুঃখজনক। আমরা চাই সড়কে নিরাপত্তা জোরদার হোক। পুলিশ টহল বাড়াক এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনুক।

    এ বিষয়ে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের ওপর এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি প্রমাণ করে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা ভঙ্গুর।

    তিনি বলেন, অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দিল্লিতে একের পর এক আটক, সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ঘিরে চাঞ্চল্য

    October 10, 2026

    জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সভা রোববার সন্ধ্যায়

    October 10, 2026

    জামালপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর, চালকের সহকারী আটক

    October 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দিল্লিতে একের পর এক আটক, সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ঘিরে চাঞ্চল্য

    October 10, 20263 Views

    ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক নেতা ও পরিচিত ব্যক্তিকে আটক করার…

    জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সভা রোববার সন্ধ্যায়

    October 10, 2026

    জামালপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর, চালকের সহকারী আটক

    October 10, 2026
    Top Trending

    দিল্লিতে একের পর এক আটক, সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ঘিরে চাঞ্চল্য

    October 10, 20263 Views

    ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক নেতা ও পরিচিত…

    জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সভা রোববার সন্ধ্যায়

    October 10, 20263 Views

    ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও…

    জামালপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর, চালকের সহকারী আটক

    October 10, 20262 Views

    জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.