Close Menu
    What's Hot

    মধ্যপ্রাচ্যে প্রভাব কমে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

    August 19, 2026

    বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, কাঁদলেন সংসদীয় দলের সভায়

    August 19, 2026

    কানাডার পণ্যে ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন হাসনাত আব্দুল্লাহ
    ● সর্বশেষ

    হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন হাসনাত আব্দুল্লাহ

    December 31, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্থাবর-অস্থাবর ও বার্ষিক আয় মিলে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর। এছাড়াও তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। তিনি ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই।

    গত সোমবার (২৯ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমাকৃত মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।

    হলফনামায় হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেছেন, এক লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার। তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই।

    তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে। পিতা-মাতা স্ত্রী সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে তার নামে কোনো ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করেছেন। তার স্ত্রী গৃহিনী।

    হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

    দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন এরিয়া নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনি আসন। এটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন।

    এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে দুই লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার রয়েছে এক লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এ আসনে মোট ১১৬টি ভোট কেন্দ্রের ৭২৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    সম্পদ হলফনামায় হাসনাতআব্দুল্লাহ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মধ্যপ্রাচ্যে প্রভাব কমে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

    August 19, 2026

    বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, কাঁদলেন সংসদীয় দলের সভায়

    August 19, 2026

    কানাডার পণ্যে ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মধ্যপ্রাচ্যে প্রভাব কমে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

    August 19, 20261 Views

    মধ্যপ্রাচ্যে নতুন ধরনের আঞ্চলিক কাঠামো তৈরি হওয়ায় বিদেশি শক্তিগুলোর প্রভাব ধীরে ধীরে কমছে এবং যুক্তরাষ্ট্র…

    বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, কাঁদলেন সংসদীয় দলের সভায়

    August 19, 2026

    কানাডার পণ্যে ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প

    August 19, 2026
    Top Trending

    মধ্যপ্রাচ্যে প্রভাব কমে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

    August 19, 20261 Views

    মধ্যপ্রাচ্যে নতুন ধরনের আঞ্চলিক কাঠামো তৈরি হওয়ায় বিদেশি শক্তিগুলোর প্রভাব ধীরে ধীরে…

    বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, কাঁদলেন সংসদীয় দলের সভায়

    August 19, 20262 Views

    বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দলের…

    কানাডার পণ্যে ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আপাতত স্থগিত করলেন ট্রাম্প

    August 19, 20261 Views

    কানাডার কিছু পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.