Author: MK Raj
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর। ই-পাসপোর্ট সেবার ফি পুনর্নির্ধারণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। নতুন এই ফি কাঠামো কার্যকর হচ্ছে আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে। এতে মালয়েশিয়ান রিংগিতে পরিশোধযোগ্য ই-পাসপোর্ট ফি গড়ে প্রায় ১৫ শতাংশ কমেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হারে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রেক্ষাপটে ই-পাসপোর্ট সেবার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিগত ছয় মাসের গড় বিনিময় হার এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জ অন্তর্ভুক্ত করেই নতুন এই ফি কাঠামো নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি…
যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। দুপুর দেড়টায় ভারতের বিপক্ষে লড়বে আজিজুল হাকিম তামিমের দল। প্রতিপক্ষ ভারত হলেও দলকে নির্ভার রাখছেন যুবাদের প্রধান কোচ নাভিদ নেওয়াজ। নিজ দল নিয়েই বেশি ভাবছেন তিনি। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় নাভিদ বলেছেন, ‘আমার মনে হয়, দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এখানে। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। কাদের সাথে প্রথম ম্যাচ খেলছি এটা আসলে তেমন ম্যাটার করে না। প্রস্তুতি ম্যাচের মাধ্যমে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। প্রতিপক্ষ নিয়ে অত বেশি ভাবছি না। যেকোনো দলের সাথে খেলতেই নিজেদের প্রস্তুত রাখছি।’ নাভিদ আরও বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। কিছু…
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল ও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তাকে দেখছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে মান্নার…
ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হামলার সময় এবং এর পর থেকে ইসরাইলের সেনাদের মধ্যে আত্মহত্যা ও আঘাত–পরবর্তী মানসিক চাপসংক্রান্ত রোগ (পিএসটিডি) বাড়ছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা প্রদান করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনগুলোয় ইসরাইলি বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে প্রায় এক হাজার ২০০ জন নিহত হন। সেদিন থেকেই উপত্যকাটিতে টানা নির্বিচার হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতিতে যায় হামাস–ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এখন পর্যন্ত ইসরাইলি সেনাদের হামলায় উপত্যকাটিতে ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের…
রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে উল্টো প্রাইভেট কারের চাপায় পেট্রোল পাম্পের কর্মচারী রিপন সাহা নিহত হয়েছেন। এ ঘটনায় যুবদল নেতা আবুল হোসেন সুজন ও তাঁর প্রাইভেট কার চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। ফিলিং স্টেশনের কর্মচারীরা জানায়, একটি কালো প্রাইভেট কার এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দেন। গাড়িটি চাপা দিয়ে চলে যাওয়ায় রিপন ঘটনাস্থলেই নিহত হন। সিসি…
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও মরিয়া ভাব লক্ষ্য করা গেছে। ‘অপারেশন কুটিপ’ নামে এই অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে কেউ কেউ ওপর তলা থেকে দা ছুড়ে মারেন, কেউ ছাদের ওপর উঠে পড়েন, আবার কাউকে পানির ট্যাঙ্কের ভেতর লুকিয়ে থাকতে দেখা যায়। কর্তৃপক্ষ জানায়, সেলায়াং এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং জালান ক্লাং লামার একটি অবৈধ বসতিতে এই অভিযান চালানো হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেলায়াং এলাকায় এই অভিযান চালানো হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন,…
আসন সমঝোতা হলেও ১১ দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতাদের আসন সমঝোতার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে। জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, জোটের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং এটি যেন অটুট থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। জোট প্রক্রিয়ায় বর্তমানে যেসব মতভিন্নতা দেখা যাচ্ছে, তা খুবই অল্প সময়ের মধ্যে কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সংস্কার ভাবনা, আধিপত্যবাদ ও…
দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অবাহতি দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটাররা আজকের মধ্যে মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেবে বোর্ড। অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবি’র এক পরিচালক। এর আগে এক বিবৃতির মাধ্যমে এম নাজমুল ইসলামকে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিসিবি জানায়, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই…
স্বমহিমায় ফিরেই বিতর্কের ঝুলি খুললেন বলিউড র্যাপার হানি সিং। এবার লাইভ কনসার্টে প্রকাশ্যেই শ্রোতাদের অশালীন পরামর্শ দিয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি দিল্লির এক কনসার্টে পারফর্ম করছিলেন হানি সিং, নানকু এবং করুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুষ্ঠানের একটি ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝেই উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করছেন হানি। দিল্লির কনকনে শীতের প্রসঙ্গ টেনে তিনি দর্শকদের বলেন, ‘উফফ, দিল্লিতে কী দারুণ ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা।’ জনাকীর্ণ অনুষ্ঠানে এই ধরণের খোলামেলা ও অশালীন মন্তব্যে রীতিমতো হতবাক উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর…
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এরইমধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এরিয়াতে পৌঁছাবে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। মধ্যপ্রাচ্যসহ উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগলিক অবস্থান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.