Author: MK Raj
রক্তের গ্রুপের সঙ্গে ব্রেন স্ট্রোকের কোনো সম্পর্ক আছে? সাম্প্রতিক গবেষণা বলছে—হ্যাঁ, আছে। রক্তের ধরন অনুযায়ী কিছু মানুষের স্ট্রোক হওয়ার ঝুঁকি তুলনামূলক অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য বলছে, প্রতি বছর দেড় কোটিরও বেশি মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, যার মধ্যে ৫০–৬০ লাখ রোগী পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়েন।স্ট্রোক সাধারণত দুই ধরনের হয়—🔹 ইস্কেমিক স্ট্রোক: যেখানে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়।🔹 হেমারেজিক স্ট্রোক: যেখানে রক্তনালিতে ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিন-এর গবেষণায় দেখা গেছে,👉 যাদের রক্তের গ্রুপ ‘A’, তাদের স্ট্রোকের ঝুঁকি প্রায় ১৬% বেশি।👉 যাদের ‘O’ গ্রুপ, তাদের ঝুঁকি সবচেয়ে কম।👉 ‘AB’ গ্রুপের ক্ষেত্রে স্মৃতিভ্রষ্টতা…
ইয়েমেনে তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল
ইসরায়েলের হামলার লক্ষ্যগুলোর মধ্যে গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজও রয়েছে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একথা নিশ্চিত করেছেন। তার মতে, ইসরায়েলের হামলার লক্ষ্যগুলোর মধ্যে গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজও রয়েছে। এই জাহাজটি ২০২৩ সালে বিদ্রোহী গোষ্ঠী (হুথি) ছিনতাই করেছিল এবং ইসরায়েল বলেছে, এটি আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, হুদায়দাহ, রাস ইসা এবং সাইফ বন্দরে তারা হামলা চালানোর পর, ইয়েমেন থেকে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরান-সমর্থিত হুথি সামরিক গোষ্ঠীর একজন মুখপাত্র বলেছেন, হামলার পরে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার…
১০ জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১০ জুলাই আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন। আদালতে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে ১ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারণ করেছিল ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় ১০ জুলাই আদেশ আসতে যাচ্ছে। গত ১৬ জুন ট্রাইব্যুনাল নির্দেশ দেয়, শেখ…
মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে ভারতীয় নারী ফুটবল দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো বাছাইপর্ব উতরে বড় টুর্নামেন্টে ফিরছে টিম ইন্ডিয়া। এমন কৃতিত্বের পর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ঘোষণা করেছে ৫০,০০০ মার্কিন ডলার অর্থাৎ ৬১ লাখ টাকার বেশি পুরস্কার। সেইসঙ্গে দেশে ফেরার পর মিলেছে জমকালো সংবর্ধনাও। টুর্নামেন্টে ভারতীয় নারী দল মঙ্গোলিয়াকে ১৩-০, পূর্ব তিমুরকে ৪-০, ইরাককে ৫-০ এবং শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে ২০২৬ সালের অস্ট্রেলিয়া এশিয়ান কাপে জায়গা। এর মাধ্যমে ২০০৩ সালের পর আবারও বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলবে ভারত। অন্যদিকে, প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূলপর্বে জায়গা করে…
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ঘনিয়ে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র। যদিও এখনও চূড়ান্তভাবে দিন নির্ধারিত হয়নি, তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, ১০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। সোমবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “ফল তৈরির কাজ শেষ। কয়েকটি সম্ভাব্য তারিখ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই প্রকাশ করা হবে।” তিনি সরাসরি ১০ জুলাই উল্লেখ না করলেও, বোর্ড সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষা…
কার কথা মনে কর কান্নায় ভেঙে পড়েন রশ্মিকা!
সাফল্যের ঝলকানিতে ভরা রশ্মিকা মন্দানার অভিনয়জীবন। ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’, ‘ছাওয়া’— একের পর এক হিট সিনেমা। কিন্তু পর্দার পেছনে রয়েছে একান্ত ব্যক্তিগত বেদনা, যা ছুটির দিনগুলোয় আরও প্রকট হয়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ছুটির দিনে তাঁর মন ভরে ওঠে বিষণ্ণতায়। নানা রকমের অপ্রাপ্তি থেকে তৈরি হয় শূন্যতা। বিশেষ করে তখনই মনে পড়ে তাঁর ১৬ বছরের ছোট বোনকে—যার শৈশব-কৈশোর প্রায় মিস করে ফেলেছেন রশ্মিকা। তিনি বলেন, “ছুটির দিনগুলোয় আমি খুব কাঁদি। আমার এক বোন আছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। এখন ওর বয়স ১৩ বছর। উচ্চতায়ও প্রায় আমার সমান হয়ে গেছে। কিন্তু গত ৮ বছরে, আমি কাজ শুরু করার পরে…
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে তিনি বলেন, “আমরা যেটা আলোচনা করেছি, তাতে একটা বিষয়ে একমত হয়েছি—জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধ। কেউ কেউ বলছেন মতভেদ আছে, কিন্তু বাস্তবে জনগণের মধ্যে কোনো বিভেদ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, যা স্বাভাবিক।” তিনি আরও বলেন, “প্রয়োজনের সময় বাংলাদেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। দেশের প্রতিটি সংকটে, প্রতিটি ক্রান্তিলগ্নে তারা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষা করেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে—তিতুমীর থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত…
বলা হয়, বয়স তো কেবল একটা সংখ্যা। কিন্তু বাস্তবে তা যেন সহজে মেনে নিতে পারে না অনেকেই। সম্প্রতি প্রকাশ পেয়েছে রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ, ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন নবাগত কিশোরী অভিনেত্রী সারা অর্জুন—যার বয়স রণবীরের চেয়ে প্রায় অর্ধেক! ভাইরাল হওয়া এক দৃশ্যে দেখা যায়, রণবীর ও সারা ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন। বিষয়টি নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে দৃষ্টিকটূ বলে সমালোচনা করেছেন, আবার কেউ ভাবছেন হয়তো গল্পের মোচড়েই রয়েছে এই রসায়নের ব্যাখ্যা। কেউ কেউ এমন মন্তব্যও করছেন—“দেখে তো কাকা-ভাইঝি মনে হচ্ছে!” এত…
গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮১ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, রোববার সারাদিন ধরে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং একাধিক পরিবারের সদস্য রয়েছেন বলে স্থানীয় সূত্র ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন। এর মধ্যে গাজার শেখ রাদওয়ান ও আল-নাসর এলাকায় দুইটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমান। সেখানে বাস্তুচ্যুত বহু পরিবার আশ্রয় নিয়েছিল। এতে অন্তত ২৫ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অধিকাংশ মানুষ…
সংস্কার প্রস্তাবনায় বিএনপির সম্মতি: যেসব বিষয়ে একমত দলটি
জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (৬ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রমে বিএনপি সক্রিয়ভাবে অংশ নিয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রতিনিধিরা অন্য দলের সঙ্গে আলোচনায় যুক্ত থেকে বহু ক্ষেত্রে একমত হয়েছেন, কোথাও কোথাও যুক্তিসহ ভিন্নমতও দিয়েছেন।’ তিনি জানান, বিএনপি যেসব সংস্কারে একমত বা আংশিক একমত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে:…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.