Close Menu
    What's Hot

    পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশ

    November 14, 2026

    গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সোমবার বসছে তৃতীয় সভা

    November 14, 2026

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»ইয়েমেনে তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল
    বিশ্বমঞ্চ

    ইয়েমেনে তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল

    July 7, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েলের হামলার লক্ষ্যগুলোর মধ্যে গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজও রয়েছে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একথা নিশ্চিত করেছেন।

    তার মতে, ইসরায়েলের হামলার লক্ষ্যগুলোর মধ্যে গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজও রয়েছে। এই জাহাজটি ২০২৩ সালে বিদ্রোহী গোষ্ঠী (হুথি) ছিনতাই করেছিল এবং ইসরায়েল বলেছে, এটি আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো।

    ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, হুদায়দাহ, রাস ইসা এবং সাইফ বন্দরে তারা হামলা চালানোর পর, ইয়েমেন থেকে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

    ইরান-সমর্থিত হুথি সামরিক গোষ্ঠীর একজন মুখপাত্র বলেছেন, হামলার পরে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। “স্থানীয়ভাবে উৎপাদিত বিপুল সংখ্যক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র” ব্যবহার করে ইসরায়েলি আক্রমণ প্রতিহত করার কথা জানান তিনি।

    এদিকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতামূলক সাইরেন বাজাতে দেখা গেছে এবং সেখানকার সেনাবাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ফলাফল এখনো যাচাই করা হচ্ছে। ইয়েমেনে হুথি-চালিত গণমাধ্যম বলেছে, ইয়েমেনের হুদায়দায় ইসরায়েল হামল চালিয়েছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত কিছু জানা যায়নি।

    কাটজ বলেছেন, এই হামলাগুলো ছিল “অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ”-এর অংশ এবং এবং হুঁশিয়ারি দিয়েছেন যে হুথিদের “তাদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে”।

    তিনি এক্স-এ লিখেছেন, “ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে। কেউ যদি ইসরায়েলকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের নিজেদেরই ক্ষতি হবে। আর কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে, তার হাত কেটে ফেলা হবে।”

    ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করেছে।

    ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, ইয়েমেনের বন্দরে তারা সবশেষ হামলা চালিয়েছে ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে হুথিদের বারবার হামলার জবাব হিসেবে। তারা আরও বলেছে, ইয়েমেনের যেসব বন্দরে হামলা করা হয়েছে, সেখানে ইরানের সরকারের কাছ থেকে অস্ত্র এনে ইসরায়েল ও তার মিত্রদের ওপর হামলার জন্য ব্যবহার করা হচ্ছিল।

    বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, হামলার কিছুক্ষণ পর, হুথিরা নিশ্চিত করে যে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হামলা প্রতিহত করেছে। রাস কানাতিব বিদ্যুৎকেন্দ্রও ইসরায়েলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

    এই হুদায়দায় সর্বশেষ হামলা হয় মে ও জুন মাসে। ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো ওই বন্দর শহরটিতে আঘাত করেছিল। মূলত হুদায়দা বন্দরটি লাখ লাখ ইয়েমেনির জন্য খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তার প্রধান প্রবেশদ্বার এবং সেটি গত এক বছরে একাধিকবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

    ইয়েমেন বন্দর বিদ্যুৎকেন্দ্রে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    পাকিস্তান-সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন, কার্যকর আইন

    November 14, 2026

    হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে আগুন! পুড়ছে সুপারট্যাঙ্কারও

    November 14, 2026

    প্রথমবার নারী সিইও পেল এনভিডিয়া, দায়িত্বে কোলেট ক্রেস

    November 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশ

    November 14, 20260 Views

    স্বপ্ন ছিল দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটানোর। নিজেদের মাঠে হাজারো দর্শকের সামনে ফাইনালে উঠে…

    গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সোমবার বসছে তৃতীয় সভা

    November 14, 2026

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 2026
    Top Trending

    পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশ

    November 14, 20260 Views

    স্বপ্ন ছিল দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটানোর। নিজেদের মাঠে হাজারো দর্শকের…

    গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সোমবার বসছে তৃতীয় সভা

    November 14, 20260 Views

    তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া আরও…

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 20260 Views

    শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে না এলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর,…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.