Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»জাতীয় নিরাপত্তায় জনগণ ঐক্যবদ্ধ গণতন্ত্রের উত্তরণেই ভবিষ্যৎ: মির্জা ফখরুল
    জাতীয় রাজনীতি

    জাতীয় নিরাপত্তায় জনগণ ঐক্যবদ্ধ গণতন্ত্রের উত্তরণেই ভবিষ্যৎ: মির্জা ফখরুল

    July 7, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার (৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে তিনি বলেন, “আমরা যেটা আলোচনা করেছি, তাতে একটা বিষয়ে একমত হয়েছি—জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধ। কেউ কেউ বলছেন মতভেদ আছে, কিন্তু বাস্তবে জনগণের মধ্যে কোনো বিভেদ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, যা স্বাভাবিক।”

    তিনি আরও বলেন, “প্রয়োজনের সময় বাংলাদেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। দেশের প্রতিটি সংকটে, প্রতিটি ক্রান্তিলগ্নে তারা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষা করেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে—তিতুমীর থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি মুহূর্তে জাতি এক হয়ে দাঁড়িয়েছে।”

    তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত উদাহরণ টেনে বলেন, “৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধে জনগণ একযোগে জাতীয় স্বার্থ রক্ষায় লড়াই করেছে। এটাই আমাদের ঐতিহাসিক ঐক্যের প্রমাণ।”

    আলোচনায় তিনি বলেন, “আমাদের জনগণকে ক্ষমতায়িত করতে হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। তবেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে এবং গণতন্ত্র, উন্নয়নসহ অন্যান্য বিষয়গুলো সহজ হয়ে উঠবে।”

    গণতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা গণতন্ত্র চর্চা করতে গিয়ে পদে পদে বাধার সম্মুখীন হয়েছি। তাই আজ আমাদের একমত হতে হবে—গণতন্ত্রই জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। কেউ কেউ নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও আমি ইতিবাচকভাবে দেখি। দেশের মানুষ আলোচনা করছে, তর্ক করছে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এভাবেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পথ খুঁজে পাবো।”

    তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সেটি হলে অন্য সমস্যাগুলোও সমাধান সহজ হবে।”

    বিএনপি বহু আগেই রাষ্ট্র সংস্কারের কথা বলেছে উল্লেখ করে ফখরুল বলেন, “২০১৬ সাল থেকে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি। ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করেছি, যেখানে রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের রূপরেখা রয়েছে।”

    ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (FSDS)-এর আয়োজনে এই জাতীয় সংলাপে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

    আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নির্বাচন সংস্কার কমিশনের আহ্বায়ক বদিউল আলম মজুমদার, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) নূর উদ্দিন খান, বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, ইসমাইল জবিহউল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, শিক্ষাবিদ মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কবি ফরহাদ মজহার, মনির হায়দার, সাবেক আইজিপি আশরাফুল হুদা সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা।

    গণতন্ত্র জাতীয় মির্জা ফখরুল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, বৈঠক করবেন বিশ্বনেতাদের সঙ্গে

    September 20, 2026

    গণভোটের রায় বাস্তবায়নের দাবি, সরকারের প্রতি মামুনুল হকের বার্তা

    September 19, 2026

    দুই মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি, দায়িত্ব পেলেন যারা

    September 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান।…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 20261 Views

    কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার…

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 20262 Views

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’—এভাবেই ক্ষোভ ও হতাশা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.