Author: MK Raj

বুধবার (২৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তাই দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত। দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে…

Read More

বাংলাদেশে বড় ধরনের কোনও দুর্ঘটনা বা বিপর্যয়ের পর হতাহতের সংখ্যা গোপন রাখা কখনোই সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব লিখেছেন, “২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন সাংবাদিক হিসেবে আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব।” তিনি বলেন, শুরুতে পরিবারগুলো নিখোঁজদের তথ্য দেয়, পরে হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য মেলানোর পরেই স্বজনদের শনাক্ত করা সম্ভব হয়। মাইলস্টোন কলেজের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ঘেঁটে হিসাব বহির্ভূতদের শনাক্ত করা সম্ভব।…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘন ঘন মতবিনিময় হলে গণতন্ত্র উত্তরণ আরও দ্রুত হতো—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা হঠাৎ করে ডেকেছিলেন। সাধারণত ক্রাইসিস তৈরি হলে তিনি ডাকেন। আমরা যাই কারণ আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু প্রয়োজন, তা আমরা করবো। তবে আমাদের মনে হয়, এই ধরনের মতবিনিময় আরও ঘন ঘন হওয়া উচিত।” বিমান দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল যা হয়েছে, একটি বিমান দুর্ঘটনায়…

Read More

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেট দুপুর পর্যন্ত তালাবদ্ধই ছিল। কোনো শিক্ষক, শিক্ষার্থী কিংবা সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। পুরো কলেজ চত্বরে ছিল না কোনো ছাত্রদের কর্মসূচি। বরং পুরো ক্যাম্পাসজুড়ে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান। বুধবার (২৩ জুলাই) সকাল থেকেই কলেজের সামনে ভিড় জমান বিভিন্ন গণমাধ্যমকর্মী। সকাল থেকে বন্ধ থাকা গেটের সামনে দেখা যায় নানা বয়সী অনেক মানুষকে। কেউ কেউ গেটের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছেন, কেউ ভেতরের পরিস্থিতি জানার চেষ্টা করছেন। কলেজ প্রাঙ্গণে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং কলেজের নিজস্ব নিরাপত্তাকর্মীরা। তাদের মধ্যে রয়েছে চরম সতর্কতা। গেটের সামনে দাঁড়িয়ে থাকা জনতার চোখেমুখে ছিল শোক আর উদ্বেগের ছাপ।…

Read More

গাজায় ত্রাণ পেতে প্রতিদিন চলছে এক মরনপণ লড়াই। খাবারের জন্য ১১ মিনিটের লাইনে দৌড়। এক চিমটে খাবার জোগাড় করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। আর গত ৭২ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ২১ জন শিশুর। একদিকে ইসরায়েলি সেনার লাগাতার গোলাবর্ষণ, অন্যদিকে ভয়াবহ খাদ্যসংকট। ত্রাণশিবিরে পৌঁছাতে হয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে। কিন্তু সেই শিবিরও যেন একেকটা ‘মৃত্যুফাঁদ’। কখন গুলি এসে বিঁধবে শরীরে, কেউ জানে না। গাজার আল-শিফা মেডিক্যাল সেন্টারের পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া জানান, প্রতিদিন হাসপাতালে অনাহার ও অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি হয়ে উঠছে “অত্যন্ত উদ্বেগজনক”। দক্ষিণ গাজায় আল-মাওয়াসির শিবিরের বাসিন্দা আয়েদ জামালের ভিডিওতে উঠে…

Read More

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ আগুন এবং হতাহতের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলটির শিক্ষক পূর্ণিমা দাস। বুধবার (২৩ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন—“আমরা শিক্ষক, রাজনীতিবিদ নই। হাত জোড় করে বলছি, ভুল তথ্য ছড়াবেন না। মানুষের ইমোশন নিয়ে খেলবেন না।” পূর্ণিমা দাস জানান, আগুন লাগার সময় তিনি নিজেও হায়দার আলী ভবনের স্কাই সেকশনে আটকা পড়েছিলেন। ঘটনাস্থলে থাকা অবস্থায় তার চোখের সামনে অনেক শিশু নিরাপদে বেরিয়ে গেলেও, কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আগুনের শিকার হন। তিনি জানান, মাহরীন মিস এবং মাসুকা মিস বাচ্চাদের বাঁচাতে গিয়েই মারা যান। মাহফুজা মিস এখনও লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি লিখেছেন, “যাদের লাশ…

Read More

দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত বাংলাদেশের, শেষ ম্যাচে জিতলেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা কদিন আগেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে একপ্রকার পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরতেই বদলে গেছে দৃশ্যপট। একেবারে বদলে যাওয়া রূপে দারুণ প্রতিশোধ নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা শেষ ম্যাচের—যদি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা যায়, তবে টাইগারদের জন্য অপেক্ষা করছে র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর! বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৮ নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট এখন ২২০। সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে সেই পয়েন্ট বেড়ে হবে ২২৩। এই ২২৩…

Read More

আত্মসংযম ও সহনশীলতার মাধ্যমে একটি শক্তিশালী সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে, মঙ্গলবার (২২ জুলাই) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, “জাতির এই শোকের সময়ে আমি সব গণতন্ত্রপন্থি সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের ওপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।” তারেক রহমান দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে উল্লেখ করেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং…

Read More

জীবনের শেষ মুহূর্তেও দায়িত্ব থেকে একচুল না সরে, শিক্ষার্থীদের রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিলেন মাহেরীন চৌধুরী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় নিজের জীবন দিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরী। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন দেশবাসীর চোখে এক জীবন্ত কিংবদন্তি—‘দ্য সিক্রেট সুপারস্টার’। এই শোকাবহ ঘটনায় হৃদয়বিদারক এক পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি লেখেন,‘‘দৌড়াও, ভয় পেওনা আমি আছি’’। হেরে গেছেন মা মাহেরীন, কিন্তু জিতে গেছেন শিক্ষিকা মাহেরীন ম্যাডাম। তিনি আরও বলেন, ‘‘জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে। অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে ভয়াবহ আরও কিছু আসছে সামনে, আমাদের নিয়তি…

Read More

ভারতের হরিয়ানার গুরুগ্রামে পশ্চিমবঙ্গের মালদা জেলার ছয়জন মুসলিম শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আটককৃতরা সবাই মালদার বাসিন্দা ও ভাসমান শ্রমিক হিসেবে গত সাত-আট বছর ধরে গুরুগ্রামে কাজ করছিলেন বলে জানিয়েছে ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’। সংগঠনটির সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, গুরুগ্রাম পুলিশ তাদের আটকের বিষয়টি স্বীকার করেছে। তিনি বলেন, “আমি রোববার বাদশাহপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে ফোন করি। তিনি জানান, ছয়জনকে আটক করা হয়েছে তবে গ্রেপ্তার করা হয়নি।” এ নিয়ে মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনার বরাবর লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে। এই ঘটনা সামনে আসে এমন একদিনে, যেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতার একটি সমাবেশে বাংলাভাষীদের ওপর…

Read More