Author: MK Raj

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তারেক রহমান রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাতে এসেছিলেন। এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কীভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কীভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিবাচক কথা বলেছি। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এনসিপির সদস্য সচিব বলেন, আজ…

Read More

ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ বন্দর তামান। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বর্হিবিশ্বে যায়। যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দু’জন আহতও হয়েছেন। শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি। ইউক্রেনের সেনাবাহিনীও তামান বন্দরে হামলার কথা স্বীকার করেছে। রোববার দেশটির সেনাপ্রধানের…

Read More

মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন গোরস্থানে তাকে সমাহিত করা হয়। জাতির এ কৃতী সন্তানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার জন্মস্থান সিলেট এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে বেলা ১১টায় রাওয়ার হেলমেট হলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুহম্মদ আতাউল গণি ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ওসমানীর পৈতৃক নিবাস বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার দয়ামীর গ্রামে। তার বাবা খান বাহাদুর মফিজুর রহমান ও মা জোবেদা খাতুন ছিলেন দুই ছেলে…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তারেক রহমানের সঙ্গে আজকের সাক্ষাতকে জাতীয় রাজনীতির জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা ব্যক্ত করেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে একথা বলেন জামায়াত আমির। তিনি স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ‘আমি…

Read More

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ হবে। আমি ধারণা করছি খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এই শপথ দেবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরেই তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করবেন। এছাড়া বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। আমার জানামতে এটা রাষ্ট্রপতি করবেন। কারা আমন্ত্রিত হবেন প্রশ্নে তিনি বলেন, এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নেবেন। আমার জানামতে এখন পর্যন্ত সার্কভুক্ত…

Read More

রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করতে আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চাঁদ দেখা কমিটি এ দিন দেশটির সব মুসলমানের প্রতি পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে কমিটি জানায়, যারা রমজানের চাঁদ দেখতে পাবেন, তাদেরকে সাক্ষ্য প্রদানের জন্য দাফনা টাওয়ারে অবস্থিত আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের ভবনে কমিটির প্রধান কার্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে। মঙ্গলবার মাগরিব নামাজ আদায়ের পরপরই চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রমজান মাসের প্রথম দিন নির্ধারণে একই দিন সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ওই দিন…

Read More

গণতন্ত্র একটি রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর অন্যতম শক্তিশালী ভিত্তি। জনগণের মতামত, অধিকার এবং অংশগ্রহণের মাধ্যমেই একটি রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র গড়ে ওঠে। বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার অন্যতম প্রধান উপায় হলো জাতীয় নির্বাচন। একটি দেশের জনগণের মতামত প্রতিফলনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে ভোটাধিকার প্রয়োগ। তাই জাতীয় নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়; বরং এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং ভবিষ্যৎ উন্নয়নের পথনির্দেশ করে। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মনে নতুন করে আশার আলো জাগে। জনগণ বিশ্বাস করতে শুরু করে যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতা একটি গণতান্ত্রিক সরকারের হাতে ন্যস্ত হবে এবং বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মানজনকভাবে দায়িত্ব শেষ করবে।…

Read More

স্পেন সরকার ঘোষণা করেছে যে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ৫ লাখ অবৈধ অভিবাসীকে নিয়মিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপের আওতায় বাংলাদেশি প্রবাসীরা অনেকেই নিয়মিত হওয়ার সুযোগ পাবেন। তবে পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট ইস্যুতে দীর্ঘসূত্রতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রায় ১০ হাজার বাংলাদেশি প্রবাসী এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। স্পেন সরকার সম্প্রতি ৫ লাখ অবৈধ অভিবাসীকে নিয়মিত করার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপ স্পেনের অভিবাসী ইতিহাসে একটি বড় ঘটনা এবং স্পেনসহ ইউরোপের অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। ২০০১ ও ২০০৫ সালে স্পেনে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও, ২০২৬ সালের আগে এ রকম সহজ শর্তে অভিবাসীদের নিয়মিত…

Read More

‎ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে অভিযুক্ত আব্দুল বারেক খানকে (৫৫) আটক করেছে।‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং এলাকাবাসীর সঙ্গেও ঝামেলায় জড়াতেন। এতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।‎ ‎স্বজনদের তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে শুভ বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে সন্ধ্যার…

Read More

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। সাফ জানিয়ে দিলেন, শাকিব খানের সঙ্গে তার এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি; তাই নতুন করে নায়িকার বিয়ের কোনো প্রশ্নই আসে না। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’র পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। সেখানে সঞ্চালক রুম্মান রশীদ খান তার কাছে জানতে চান, তিনি কবে আবার বিয়ে করছেন। জবাবে বুবলী বলেন, শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না। শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গ টেনে বুবলী বলেন, এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নিজের…

Read More