Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»পরিস্থিতির কারণেই সেনাবাহিনীর গুলি’—গোপালগঞ্জ নিয়ে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় রাজনীতি

    পরিস্থিতির কারণেই সেনাবাহিনীর গুলি’—গোপালগঞ্জ নিয়ে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    July 20, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 44 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিবর্ষণের বিষয়ে ‘পরিস্থিতিগত কারণ’ উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    রোববার (২০ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন,
    “যে সময়, যেমন পরিস্থিতি—সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।”

    গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। ওই সময় গুলি ছোড়ে পুলিশ ও সেনাবাহিনী। এরপর কারফিউ জারি করা হয়। এখন ১৪৪ ধারা কার্যকর রয়েছে, যা পর্যায়ক্রমে তুলে নেওয়ার কথা জানান উপদেষ্টা।

    তিনি বলেন,
    “কেউ অন্যায় করলে তাকে গ্রেফতার করা হবে, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।”

    এক সাংবাদিকের প্রশ্নে উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় মামলা হয়নি, তবে তদন্ত চলছে। “পুলিশ মামলা করবে কি না, সেটা নির্ভর করছে তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর।”

    নয়জন শিশুকে আটকের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, “আমার কাছে এমন কোনো তথ্য নেই।” পরে দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদনের কথা জানানো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

    ছাত্রলীগের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন,
    “দুটি গাড়ি পোড়ানো হয়েছে, এটা সত্যি। তবে আগের তুলনায় এবার নাশকতা অনেক কম হয়েছে।”

    আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি না—এমন প্রশ্নে জবাবে তিনি আশ্বস্ত করেন:
    “আমরা প্রস্তুত হচ্ছি। ট্রেনিং দিচ্ছি। সুষ্ঠু নির্বাচনে কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ।”

    তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আগের চেয়ে বেশি দায়িত্বশীলভাবে কাজ করছেন এবং বর্তমান পরিস্থিতির উন্নতি হয়েছে—এমনটাই তাদের মতামত।

    গোপালগঞ্জ পরিস্থিতি সেনাবাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.