Author: MK Raj
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি আমাদের শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে ধানের শীষও বাদ দিতে হবে। শাপলা কেউ ঠেকাতে পারবে না। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, তাদের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা, কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আওয়াল কমিশনের চেয়েও নিচু স্তরের…
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল এক সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে উত্তর কোরিয়ায়। রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন শুক্রবার (১০ অক্টোবর) পিয়ংইয়ংয়ে আয়োজিত এ মহড়ায়। এদিন বিশ্ববাসীর সামনে নিজেদের ‘সবচেয়ে শক্তিশালী’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে উত্তর কোরিয়া। প্রদর্শনীতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের পাশে বসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও দেশটির নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ভিয়েতনামের নেতা তো লাম। শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়, রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এক সামরিক কুচকাওয়াজে…
‘আইনের শাসন কাকে বলে—নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সব ধরনের ক্ষমতা দেওয়া হবে। তবে তারা যদি সেই ক্ষমতার যথাযথ ব্যবহার না করেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে। শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আইনের শাসন কাকে বলে—তা আমরা আগামী নির্বাচনে দেখাতে চাই। প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে তার অংশীদার হয়ে, বাধা হয়ে নয়। শনিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে আমরা উদযাপন করছি প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। তিনি বলেন, একজন কন্যাসন্তানের বাবা হিসেবে আমি জানি মেয়েদের ক্ষমতায়ন কোনো নীতি নয়, এটি ব্যক্তিগত দায়িত্ব ও অঙ্গীকার। বাংলাদেশের জন্য আমাদের স্বপ্ন হলো যেখানে প্রতিটি মেয়ের জন্য একই স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা থাকবে, যা যেকোনো বাবা-মা তাদের সন্তানের জন্য কামনা করেন।…
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’র ভক্তদের জন্য আসছে নতুন চমক। তৃতীয় কিস্তি হিসেবে আবারও বড় পর্দায় ফিরছে এই ব্লকবাস্টার! তবে এটি সম্পূর্ণ নতুন ছবি নয়। পরিচালক এস. এস. রাজামৌলি এবার ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (প্রথম কিস্তি) ও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (দ্বিতীয় কিস্তি) এই দুই চলচ্চিত্রকে একত্রিত করে একটি নতুন সংস্করণে উপস্থাপন করছেন। এই ব্লকবাস্টার সিরিজের ১০ বছর পূর্তি উদযাপনেই এমন সিদ্ধান্ত নির্মাতাদের। প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, নতুন সংস্করণটির দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। শুরুতে দেখানো হবে প্রথম ছবির গল্প, বিরতির পর চলবে দ্বিতীয় পর্বের কাহিনি। তার ভাষায়, দুই ছবিকে একত্রে দেখার সুযোগ মিলবে, তবে গল্পের প্রবাহ আগের মতোই থাকবে। এই…
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে। একই সঙ্গে, জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় জামায়াত আমির এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিদেশীদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত ইসলামীর আমির বলেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি…
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নের নামে যারা দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, গুম-খুন, আয়নাঘরে রেখে নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ করেছে — তাদের বিচার হবেই।’ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নুর লেখেন, “এই বিচার শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, এটি শহীদদের রক্তের দাবি, আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ অব্যাহত রাখতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সরকারকে এসব অপরাধীদের…
যুক্তরাষ্ট্রের টেনিসে একটি বিস্ফোরক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন। কোম্পানিটি মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করত। বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ নামে ওই কোম্পানিতে বিস্ফোরণ ঘটে। এতে তাদের ১৩০০ একরের ক্যাম্পাসের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে গেছে। বিস্ফোরণের মাত্রা এত বেশি ছিল যে, এটি কয়েক মাইল দূরের বাড়িঘরেও অনুভূত হয়েছে। বিস্ফোরণস্থল বিস্ফোরকে বোঝাই থাকায় সেখানে উদ্ধারকারীরা প্রথমে যাননি। তাদের আশঙ্কা ছিল আবারও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। টেনিসের হাম্পপ্রিস কাউন্টির নিরাপত্তা বাহিনীর সদস্য ক্রিস ডেভিস বলেছেন, “বলার কোনো ভাষা নেই। এটি সম্পূর্ণ ধ্বংস…
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। মাচাদোর নোবেল প্রাপ্তি নিয়ে এক বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, ‘২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির নেত্রীর কাছে। তিনি এমন এক নারী, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন। কমিটি আরও বলেছে, ভেনেজুয়েলার ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম অসাধারণ উদাহরণ। সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ বছর নোবেল পুরস্কারের জন্য…
বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন। তিনি মুক্তি পাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তুরস্কের সূত্র অনুযায়ী, আজ বিকেলে প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা করেছে। ফ্লাইটটির নম্বর ‘টিকে ৬৯২১’। এটি স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.