Author: Jesmin Haque

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। দিল্লিতে চলমান বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ লেখেন, ‘খেলা শেষ, স্পেন চ্যাম্পিয়ন আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু, দুঃখজনক। তবে প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে।’ ৮৩ বছর বয়সী এই অভিনেতা মেসিকে ভক্তদের ভালোবাসা গ্রহণ করে দৃঢ় থাকার পরামর্শও দেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এই জয়ে স্পেন নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে, আর টানা দ্বিতীয়বার…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর অভিনন্দনের জোয়ারে শামিল হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী এবং অপু বিশ্বাস। সুপারস্টার শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’ চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেন দলের প্রশংসা করে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’ অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস সংক্ষিপ্ত এক পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’ নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় স্পেন। বলের দখল, আক্রমণ এবং ম্যাচের নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই স্প্যানিশরা ছিল এগিয়ে। পুরো…

Read More

সম্ভাব্য মার্কিন স্থল অভিযান মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। একই সঙ্গে দক্ষিণ ইরানের কৌশলগত খার্গ দ্বীপ দখলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সোমবার (২০ জুলাই) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘায়ি বলেন, ইরানের নেতৃত্বের মধ্যে এমন ব্যক্তিরা রয়েছেন, যারা সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের জন্য প্রস্তুত এবং মার্কিন সেনাদের মোকাবিলার অপেক্ষায় আছেন। আল জাজিরার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাঘায়ি সতর্ক করে বলেন, খার্গ দ্বীপ দখলের মতো যেকোনো পদক্ষেপের পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে। যুদ্ধ ও কূটনীতি—দুটিই ইরানের কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে ইরানি মুখপাত্র বলেন, তেহরান…

Read More

বাংলাদেশে উচ্চগতির রেল প্রযুক্তি চালুর সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে বুলেট ট্রেন চালুর লক্ষ্যে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় আগ্রহী চীন। শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) বাস্তবায়নের কাজ এগিয়ে…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়। বিচারিক কার্যক্রম শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ…

Read More

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় দুটি তেলবাহী ট্যাংকার অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে এ ঘটনার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দাবি অনুযায়ী, তেহরানের নির্দেশনা উপেক্ষা করে মার্কিন সামরিক সহায়তায় চারটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে। প্রথমে জাহাজগুলোকে সতর্ক করা হলেও দুটি জাহাজ ফিরে যায়। বাকি দুটি জাহাজ চলাচল অব্যাহত রাখলে সেগুলোর ওপর হামলা চালানো হয় বলে আইআরজিসি দাবি করেছে। ইরানের ভাষ্য, হামলার পর দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় এবং সেগুলো অচল হয়ে পড়ে। এদিকে, ওমান উপকূলের কাছে একটি জাহাজে…

Read More

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২০ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। জ্বালানিমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানির ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব বিদ্যুৎ উৎপাদন ব্যয়েও পড়েছে, ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের কৃতিত্ব পেলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে প্রত্যাশিত অগ্রগতি করতে পারেনি। অথচ প্রতিবেশী কয়েকটি দেশ এ ক্ষেত্রে…

Read More

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।…

Read More

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এ আদেশ অনুযায়ী মো. রাশেদ খাঁনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের…

Read More