Author: Jesmin Haque

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল গণনা ও চূড়ান্ত ফল প্রকাশের সময়কে ঘিরে উদ্বেগ প্রকাশ করছেন নির্বাচন পর্যবেক্ষক ও সাবেক কর্মকর্তাদের কেউ কেউ। তাদের আশঙ্কা, ভোট গণনা শেষ হওয়ার আগের সময়টিতে ভুল তথ্য বা ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে নির্বাচনী ফল নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর সব ব্যালট গণনা ও যাচাই করতে সময় লাগে। বিশেষ করে মেইল-ইন ব্যালটের কারণে কিছু ক্ষেত্রে চূড়ান্ত ফল প্রকাশে কয়েক দিন সময় লাগতে পারে। এই সময়টিকে ঘিরেই সম্ভাব্য তথ্যযুদ্ধ ও রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নিয়ে আলোচনা চলছে। নির্বাচন বিশেষজ্ঞদের একটি অংশের মতে, কোনো প্রার্থী বা…

Read More

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দলীয় পরিচয় নয়, তার অপরাধই বিবেচনায় নেওয়া হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ভাষায়, কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যান্টনমেন্ট থানার…

Read More

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে ডেঙ্গু রোগী ভর্তির সর্বোচ্চ সংখ্যা। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭ জন ভর্তি…

Read More

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত হলেও পুরো বিষয়টি পরিষ্কার করতে আরও অনুসন্ধান প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদির ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে পুলিশের কাছে বিষয়টি এসেছে। তবে ঘটনাটির পেছনের কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত প্রয়োজন। মন্ত্রী জানান, এ ঘটনায় জিডি কিংবা মামলা করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে শিগগিরই মামলা হতে পারে। সালাহউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে মানিকদী নামাপাড়া এলাকায় সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি ঘটনাটি নিয়ে নিজের…

Read More

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩৫ জন। বিস্ফোরণের পর আহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া একটি অ্যাম্বুলেন্সেও গুলি চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের বড় একটি অংশ নিরাপত্তাকর্মী ও সাধারণ পথচারী। নিহতদের মধ্যে দুই নারী এবং একটি শিশুও রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্টে হামলাটি ঘটে। বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ব্যবহার করে আত্মঘাতী হামলা চালানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর আহতদের উদ্ধারে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে নতুন এক জোড়া বিশাল পান্ডা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে চীন। ‘পিং পিং’ ও ‘ফু শুয়াং’ নামের চার বছর বয়সী পান্ডা দুটিকে যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিচুয়ান প্রদেশের চেংদুর একটি সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র থেকে বিশেষ বিমানে পান্ডা দুটিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হয়। প্রায় ১৫ ঘণ্টার এই দীর্ঘ যাত্রায় পান্ডাগুলোর সঙ্গে চীনের পশুচিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞদের একটি দলও রয়েছে। যাত্রাপথে তাদের স্বাস্থ্য ও প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

Read More

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ছয় বছরের শিশু মুসলিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশ থেকে পলিথিনে মোড়ানো বস্তার ভেতর শিশুটির মরদেহ পাওয়া যায়। মুসলিমা মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের বাসিন্দা ইসলাম শেখের মেয়ে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর সন্দেহভাজন হিসেবে শেখ জাহাঙ্গীর (৫৫) এবং তার দুই ছেলে রমজান শেখ (২৩) ও আব্দুর রহমান শেখকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশুটি নিখোঁজ…

Read More

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ও সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের দু-একটি এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায়…

Read More

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগরসহ আন্তর্জাতিক জলপথে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী আলী মোহাম্মদী এ সতর্কবার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় মোহাম্মদী হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটনের দাবিকে প্রশ্ন করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজকে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে বিবেচনা করে, তাহলে সেখানে তাদের যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না কেন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সত্যিই হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অবস্থানে থাকলে অন্তত একটি যুদ্ধজাহাজ…

Read More

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কুইবেক প্রাদেশিক পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার পর মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি বিভাগের সদস্যরা। সেখানে তারা হেলিকপ্টারটিকে আগুনে জ্বলতে দেখতে পান। আগুন নিয়ন্ত্রণে আনার পর হেলিকপ্টারের ভেতর থাকা চারজনেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়। পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ব্যক্তিগত মালিকানাধীন ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কুইবেক পুলিশের মেজর ক্রাইম…

Read More