Author: Jesmin Haque

আন্তর্জাতিক যাত্রী পরিবহনের হিসাবে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের (ACI) প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিমানবন্দরটি ব্যবহার করেছেন প্রায় ৩ কোটি ৮৪ লাখ আন্তর্জাতিক যাত্রী। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দর। বছরের প্রথমার্ধে সেখানে আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার। আর প্রায় ৩ কোটি ৪৫ লাখ ৩০ হাজার যাত্রী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। ইনচিয়নের যাত্রী বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বিমান চলাচলের পরিবর্তিত পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাব বিমান পরিবহন…

Read More

সরকারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার তথ্য নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে চায় না। সরকারের অন্যতম লক্ষ্য হলো জনগণের সামনে নির্ভরযোগ্য ও স্বচ্ছ তথ্য তুলে ধরা। বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস: পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিজ’ শীর্ষক সম্মেলনে দেশের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী বলেন, অতীতে সরকারি পরিসংখ্যান…

Read More

চট্টগ্রাম বন্দরসীমা ও বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নতুন করে তিনটি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অননুমোদিত নৌযানের চলাচল, জাহাজের নিরাপত্তায় ঘাটতি এবং বন্দরের প্রবেশপথ ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাছ ধরার জাল বসানোর কারণে নৌ-চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, বন্দরসীমায় নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে Vessel Traffic Management and Information System-এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ, নৌপরিবহণ অধিদপ্তর, মার্কেন্টাইল মেরিন অফিসসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর টহল, সমন্বয় এবং সহযোগিতা অব্যাহত রাখার জন্য…

Read More

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও কার্যালয়ে হামলার আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চেয়ে পুলিশের সহযোগিতা চেয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো এক চিঠিতে দেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গ্রিড, উপকেন্দ্র ও অফিসে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমানের স্বাক্ষরে চিঠিটি আইজিপির কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, জ্বালানি সংকটের পাশাপাশি তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদার সঙ্গে সামঞ্জস্য…

Read More

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল নিয়ে এবার কঠোর পদক্ষেপের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া ব্যাখ্যা পর্যালোচনার পর সন্তোষজনক উত্তর না মিললে শিক্ষক-কর্মচারীদের এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করা হতে পারে। এর ফলে সংশ্লিষ্টদের বেতন-ভাতাও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের তথ্য অনুযায়ী, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন শূন্য পাসের ২২৬টি প্রতিষ্ঠানের প্রধানকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এমন প্রতিষ্ঠানের সংখ্যা…

Read More

কয়েক বছর আগে অভিনেতা ডনের সঙ্গে এক নারীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি প্রকাশের পর সেটিকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। ছবিতে থাকা নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরবর্তীতে এ দাবির সত্যতা নিয়ে ভিন্ন তথ্য সামনে আসে। সালমান শাহর ঘনিষ্ঠজন এবং সামিরার সাবেক স্বামী মোস্তাক ওয়াইজ এক সাক্ষাৎকারে দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবিকে সামিরার ছবি হিসেবে প্রচার করা হয়েছিল, সেখানে থাকা নারী আসলে সামিরা নন। তার দাবি, ওই নারী ছিলেন অভিনেত্রী সাবরিনা। মোস্তাক ওয়াইজের বক্তব্য অনুযায়ী, ছবিটি তোলা হয়েছিল ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময়। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনাজ।…

Read More

থাইল্যান্ডের বিভিন্ন খাতে চলমান শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি উঠে আসে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের শ্রমবাজার, কর্মী নিয়োগ এবং অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখা, কর্মীদের জন্য ব্যয় কমানো, ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ভিসা ব্যবস্থাপনার পাশাপাশি মানবপাচার প্রতিরোধের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। মন্ত্রী আরিফুল…

Read More

ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর প্রতিযোগিতা যেন পেশিশক্তি কিংবা সংঘাতের মাধ্যমে না হয়, বরং মেধা, যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বুধবার (১২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে। নূরুল ইসলাম সাদ্দাম বলেন, কোনো সংগঠনের শক্তি থাকলেই প্রতিটি পরিস্থিতিতে তা প্রদর্শন করতে হবে—এমন নয়। তাঁর দাবি, জুলাইয়ের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির ধরনেও ইতিবাচক পরিবর্তন আসা প্রয়োজন। ক্যাম্পাসে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন,…

Read More

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক জাহাজে হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দ্রুত খুলে দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬১ ডলারে উঠে যায়। সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় ব্রেন্টের দাম প্রায় এক-চতুর্থাংশ বেশি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়াই…

Read More

ইসলামে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের জন্য শিষ্টাচার ও সুন্নাহর নির্দেশনা রয়েছে। খাবার ও পানীয় গ্রহণের ক্ষেত্রেও রাসুলুল্লাহ (সা.) উম্মতকে কিছু আদব শিক্ষা দিয়েছেন। এর মধ্যে ডান হাতে খাবার ও পানীয় গ্রহণ করা অন্যতম। পানি পান করার ক্ষেত্রে কোন হাত ব্যবহার করা উত্তম? ইসলামী আদব অনুযায়ী, ভালো ও সম্মানজনক কাজগুলো ডান দিক থেকে করা উত্তম। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও বিভিন্ন কাজে ডান দিককে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি পাওয়া যায়। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তার সাধ্য অনুযায়ী বিভিন্ন কাজে ডান দিককে প্রাধান্য দিতেন। অজু, চুল আঁচড়ানো এবং জুতা পরার মতো কাজেও তিনি ডান দিক থেকে শুরু করতেন। এ বিষয়ে সুনান আবু…

Read More