Author: Jesmin Haque

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সম্প্রতি কেপ ভার্দের নাম আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। তবে এই আটলান্টিক মহাসাগরঘেরা ছোট্ট দ্বীপদেশটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—এখানে ধীরে ধীরে বিস্তার লাভ করা মুসলিম সম্প্রদায়। জনসংখ্যার তুলনায় সংখ্যায় কম হলেও দেশটির অর্থনীতি, সামাজিক সম্প্রীতি এবং মানবিক কর্মকাণ্ডে মুসলিমদের অবদান ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। ২০২১ সালের সরকারি জনশুমারি অনুযায়ী, প্রায় পাঁচ লাখ জনসংখ্যার কেপ ভার্দেতে মুসলিমদের সংখ্যা আনুমানিক পাঁচ হাজার, যা মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ। অধিকাংশ মুসলিমই সেনেগাল, গিনি-বিসাউ ও মালি থেকে আগত অভিবাসী। রাজধানী প্রাইয়া ছাড়াও মিনদেলো, সাল ও বোয়া ভিস্তা দ্বীপে তাদের বসবাস বেশি। স্থানীয় মুসলিমদের বড় একটি অংশ ব্যবসা-বাণিজ্য, পর্যটন, পরিবহন, নির্মাণশিল্প…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম দ্রুত কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, অযৌক্তিক মূল্য বৃদ্ধি বা অতিরিক্ত মুনাফার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেল বিক্রেতাদের যত দ্রুত সম্ভব ভোক্তাদের জন্য দাম কমানোর উদ্যোগ নিতে হবে। তার দাবি, বাজারে কৃত্রিমভাবে মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, প্রতি গ্যালন জ্বালানির দাম কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করা উচিত, যাতে ভোক্তারা স্বস্তি পান এবং জ্বালানির ব্যয় নিয়ন্ত্রণে থাকে। ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় জ্বালানির ওপর…

Read More

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান সরকার বলেছে, দেশের ন্যায্য পানির প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এই প্রতিক্রিয়া আসে ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর এমন বক্তব্যের পর, যেখানে তিনি আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের প্রাপ্য পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেন, দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতি অনেকাংশেই সিন্ধু নদীর পানির ওপর নির্ভরশীল। তাই পানির ন্যায্য হিস্যা থেকে পাকিস্তানকে বঞ্চিত করার কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে…

Read More

প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না; বরং নিয়মিত বৃক্ষরোপণকে ব্যক্তিগত অভ্যাসে পরিণত করতে হবে। সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর একটি করে গাছ লাগালে সময়ের সঙ্গে যেমন গাছটি বড় হবে, তেমনি নতুন প্রজন্মও বেড়ে উঠবে। দীর্ঘদিন পরিচর্যা করতে করতে একসময় সেই গাছ মানুষের জীবনেরই একটি অংশ হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, পরিবারের কোনো নতুন সদস্য…

Read More

দেশে কমেছে লোডশেডিং, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দাবি বিদ্যুৎমন্ত্রীর দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আগের তুলনায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাময়িকভাবে দুটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে আগের দিন কয়েকটি এলাকায় লোডশেডিং করতে হয়েছিল। তবে কেন্দ্র দুটি পুনরায় চালু হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। মন্ত্রী জানান, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়ে প্রায় ১৪ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছেছে। একই সময়ে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। ফলে ঘাটতি কমে প্রায় ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে। তিনি আরও…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৩৩ কোটি ২১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছে। বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে, আর গবেষণার জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের মাত্র ২.০৩ শতাংশ। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বাজেটটি উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মোট বাজেট চাহিদা ছিল ১ হাজার ৪২২ কোটি টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদন দিয়েছে ৯৪৯ কোটি টাকা, যা মোট চাহিদার প্রায় ৬৭ শতাংশ। পাশাপাশি নিজস্ব আয় থেকে ৮৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য…

Read More

কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি বাংলাদেশি ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। রোববার (২৮ জুন) সকালে ছেড়া দ্বীপসংলগ্ন সাগর এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া পাঁচ জেলে হলেন— মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) ও ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। স্থানীয়দের তথ্য অনুযায়ী, আলী আহমদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে তারা সাগরে যান। পরে সীমান্তসংলগ্ন জলসীমায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ট্রলারটি আটক করে এবং জেলেদের সঙ্গে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য কয়েকটি ট্রলার দ্রুত এলাকা ত্যাগ…

Read More

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ঘোষিত উন্নয়ন ভিশন বাস্তবায়নে কৃষি খাতে বর্তমান বরাদ্দ পর্যাপ্ত নয়। তাঁর মতে, কৃষিকে আরও শক্তিশালী করতে বাজেটের পরিমাণ বাড়ানো প্রয়োজন। সোমবার (২৯ জুন) রাজধানীর খামারবাড়িতে কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশে (এআইবি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভীর ভাষ্য, অতীতের তুলনায় কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও দেশের প্রয়োজনের তুলনায় তা এখনও সীমিত। তিনি জানান, বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ থেকে ৬ শতাংশ কৃষি খাতে ব্যয় করা হচ্ছে। এ হার ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করা গেলে কৃষি খাত আরও গতিশীল হবে বলে তিনি…

Read More

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযানে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে মাঠে নামা কার্লো আনচেলত্তির দলের জন্য এখন প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই—একটি হারই টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ হতে পারে। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা। ম্যাচের আগে আনচেলত্তি জানিয়েছেন, প্রতিযোগিতার এই পর্যায়ে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই আপাতত পুরো মনোযোগ জাপানকে হারানোর দিকেই। জাপানকে পরাজিত করতে পারলে ব্রাজিল শেষ ষোলোতে উঠবে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরি কোস্ট। এই দুই দলের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই পরবর্তী ধাপে ব্রাজিল-জাপান ম্যাচের জয়ীর মুখোমুখি হবে। পরের ধাপ আরও…

Read More

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন। নিহতদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষও রয়েছেন বলে তাদের দাবি। একই সঙ্গে এই হামলায় ‘ডাবল-ট্যাপ’ কৌশল ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছে কাবুল। তালেবান সরকারের তথ্য অনুযায়ী, রোববার গভীর রাতে পাক্তিকা, পাক্তিয়া ও কুনার প্রদেশের কয়েকটি এলাকায় একাধিক বিমান হামলা চালানো হয়। অভিযোগ করা হয়েছে, প্রথম দফা হামলার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে এগিয়ে এলে কিছু সময়ের ব্যবধানে একই এলাকায় আবারও বোমাবর্ষণ করা হয়। সামরিক পরিভাষায় এ ধরনের পুনরায় আঘাতকে ‘ডাবল-ট্যাপ’ হামলা বলা হয়। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়ে একে বেসামরিক…

Read More