Author: Jesmin Haque
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং ‘দাফন হয়েছে দিল্লিতে’। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে।’ একই সঙ্গে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে…
ভেনেজুয়েলায় ১২৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জনের বেশি। গত ২৪ জুন ভোরে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে একের পর এক পরাঘাত (আফটারশক) পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এ দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। ভেনেজুয়েলার দুর্যোগ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।…
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করছে সরকার। নতুন চালানে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল (উড়োজাহাজের জ্বালানি) থাকবে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, দেশের ৯০ দিনের জ্বালানি মজুদ সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে জ্বালানি তেল সংগ্রহ করবে। এ ক্রয়ে ব্যয় হবে প্রায় ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা। সম্প্রতি বিপিসির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় দাফন ও জানাজা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আয়োজিত এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্পিকার খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন। পরে তিনি সেখানে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন। এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে আগত মানুষের থাকার ব্যবস্থা করতে দেশজুড়ে পাঁচ হাজারেরও বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে জানা গেছে, দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জানাজায় অংশগ্রহণকারীদের অস্থায়ী আবাসনের জন্য সারা দেশে ৫ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, জানাজায় অংশ নিতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ ১ কোটিরও বেশি মানুষ রাজধানী তেহরানে সমবেত হতে পারেন বলে আশা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা
বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শুক্রবার (৩ জুলাই) দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত সফরে আগ্রহী বাংলাদেশিদের ব্যাপক সাড়া তাদের উৎসাহিত করেছে। তবে বিপুল সংখ্যক আবেদন প্রক্রিয়াকরণের কারণে ভিসা কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে বলে আবেদনকারীদের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, ভিসা সেবা আরও কার্যকর, দ্রুত এবং আবেদনকারীবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় আবেদনকারীদের ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এর আগে, প্রায় দুই বছর বিরতির পর গত…
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ থেকে সফররত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শুক্রবার (৩ জুলাই) তেহরানে পৌঁছানোর পর তারা খামেনির স্মরণে আয়োজিত বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদলটি ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে এবং রাষ্ট্রীয় বিদায়, জানাজা ও সংশ্লিষ্ট শোকানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। জামায়াতের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। প্রতিনিধি দলে আরও রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. কেরামত আলী, মো. নুরুল আমীন, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা,…
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি সমুদ্রেও বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখনও সক্রিয় রয়েছে এবং এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাগর উত্তাল থাকার…
বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তিনি বিশ্বকাপের মূল ম্যাচে সর্বোচ্চ পেনাল্টি গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় মিলিয়ে বিশ্বকাপে রোনালদো পেনাল্টি থেকে চারটি গোল করেছেন। একই সংখ্যক পেনাল্টি গোল রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিরও। এই রেকর্ডে আরও আছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। এখন পর্যন্ত বিশ্বকাপের মূল ম্যাচে কোনো খেলোয়াড় চারটির বেশি পেনাল্টি গোল করতে পারেননি। রোনালদোর চারটি পেনাল্টি গোল এসেছে ২০০৬ বিশ্বকাপে ইরানের বিপক্ষে, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে, ২০২২ সালে ঘানার বিপক্ষে এবং…
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি ও উচ্চপর্যায়ের অতিথিরা অংশ নিলেও সৌদি আরবের কোনো সরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন না। শুক্রবার (৩ জুলাই) ইরানে খামেনির স্মরণে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে বিদেশি রাষ্ট্রীয় প্রতিনিধি ও কূটনীতিকদের জন্য মরদেহে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা রাখা হয়। শনিবার থেকে সাধারণ মানুষের জন্যও শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, প্রায় ১৪ মাস আগে সাবেক ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অনুষ্ঠিত জানাজায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। তবে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সৌদি সরকার কোনো প্রতিনিধি পাঠায়নি বলে জানা গেছে। শুধু সৌদি…
Company
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.