Author: Jesmin Haque

বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে সংযুক্ত করে একটি নতুন অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব আঞ্চলিক কূটনীতি ও অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগে নতুন মাত্রা যোগ হতে পারে। তবে নিরাপত্তা, ভূরাজনীতি এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাসহ একাধিক জটিলতা প্রকল্পটির সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। চীনের দীর্ঘদিনের লক্ষ্য হলো দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে ইউনান প্রদেশকে সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত করা। বর্তমানে চীনের বড় অংশের সমুদ্রবাণিজ্য মালাক্কা প্রণালীর ওপর নির্ভরশীল। বিকল্প রুট তৈরি করতে বেইজিং ইতোমধ্যে মিয়ানমারের কিয়াউকফিউ গভীর সমুদ্রবন্দর, তেল-গ্যাস পাইপলাইন এবং চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বিনিয়োগ করেছে। নতুন পরিকল্পনায় বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর…

Read More

বিশিষ্ট লেখক, গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজার নামাজ সোমবার অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনভর বিভিন্ন স্থানে তার প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। সোমবার ফজরের নামাজের পর রাজধানীর মিরপুরের পল্লবীর মসজিদুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলা একাডেমিতে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে। রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে…

Read More

রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্ক আরও সম্প্রসারণের অংশ হিসেবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬-এর বর্ধিত অংশ ২০২৭ সালের এপ্রিল মাসে যাত্রীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, প্রাথমিক পরীক্ষার সময় যাত্রীবিহীন ট্রেন উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে চলবে। নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় এই ট্রায়াল পরিচালিত হবে। প্রকল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ কাজের অগ্রগতি ইতোমধ্যে উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। ভায়াডাক্ট, রেললাইন এবং নতুন স্টেশন নির্মাণসহ সামগ্রিক কাজের প্রায় ৭৭ শতাংশ…

Read More

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েই নজর কেড়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মাঠের চমকপ্রদ পারফরম্যান্সের পাশাপাশি দলটি টুর্নামেন্ট থেকে উল্লেখযোগ্য অঙ্কের প্রাইজমানিও অর্জন করতে যাচ্ছে, যা দেশটির ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রায় সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি বিশ্বকাপের অভিষেক আসরেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলেও তাদের পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। গ্রুপ পর্বে কেপ ভার্দে শুরুতেই ইউরোপের শক্তিশালী দল স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়। এরপর উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-২ সমতায় ম্যাচ শেষ করে। শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে অপরাজিত থেকেই নিশ্চিত…

Read More

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির শেষ দিনে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনই শিশু। স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গুলির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়। পুলিশের তথ্যমতে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। শিশুদের বয়স ৬, ৭, ১২ ও ১৪ বছর। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সাতজনের অবস্থা আশঙ্কামুক্ত। তবে ২১ বছর বয়সী এক নারীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনাস্থল…

Read More

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রোববার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণের পর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার কার্যক্রম, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও…

Read More

চীন ও রাশিয়া চলতি জুলাই মাসে তাদের নিয়মিত যৌথ নৌ-মহড়া আয়োজন করতে যাচ্ছে। একই সঙ্গে মহড়া শেষে প্রশান্ত মহাসাগরের নির্ধারিত কিছু এলাকায় দুই দেশের নৌবাহিনী যৌথ টহল পরিচালনা করবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সহযোগিতা ধারাবাহিকভাবে জোরদার হয়েছে। অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে অভিন্ন অবস্থান নেওয়ায় বেইজিং ও মস্কোর ঘনিষ্ঠতা আরও বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘জয়েন্ট সি-২০২৬’ নামে এই মহড়া চীনের পূর্বাঞ্চলের উপকূলীয় শহর ছিংদাওয়ের আশপাশের সমুদ্র ও আকাশসীমায় অনুষ্ঠিত হবে। মহড়া শেষ হওয়ার পর অংশগ্রহণকারী নৌবাহিনীর একটি অংশ প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ সামুদ্রিক টহলে অংশ নেবে। চীনের দাবি,…

Read More

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় আবহাওয়ার অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর জেরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলসংলগ্ন অঞ্চলে থাকা সুস্পষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে মৌসুমি নিম্নচাপে রূপ নিয়েছে। রোববার দুপুর ১২টার পর্যবেক্ষণে দেখা যায়, নিম্নচাপটির অবস্থান ছিল মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। এছাড়া এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৫১০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৫২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার…

Read More

চীনের কাছ থেকে অত্যাধুনিক স্টিলথ সক্ষমতাসম্পন্ন ‘পিএনএস হাঙর’ সাবমেরিন গ্রহণ করেছে পাকিস্তান। দীর্ঘ সময় পানির নিচে গোপনে অবস্থান ও অভিযান পরিচালনার ক্ষমতা থাকায় এটি পাকিস্তান নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তান নৌবাহিনীর মতে, নতুন এই সাবমেরিন শুধু দেশের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিই বাড়াবে না, বরং ভারত মহাসাগরে তাদের কৌশলগত অবস্থানও আরও শক্তিশালী করবে। সামরিক বিশ্লেষকদের ধারণা, এটি দক্ষিণ এশিয়ার নৌ নিরাপত্তার ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। ঐতিহাসিকভাবে ১৯৭১ সালের যুদ্ধের পর বঙ্গোপসাগরে পাকিস্তানের কার্যকর সাবমেরিন উপস্থিতি অনেকটাই সীমিত হয়ে যায়। সে সময় তাদের পিএনএস গাজি ধ্বংস হওয়ার পর দীর্ঘ কয়েক দশক ওই অঞ্চলে বড় ধরনের নৌ তৎপরতা দেখা যায়নি। নতুন…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজাকে ঘিরে রাজধানী তেহরানে শোকের পাশাপাশি প্রতিশোধের বার্তাও উঠে এসেছে। শনিবার (৪ জুলাই) জানাজা উপলক্ষে আয়োজিত শোকমিছিলে বহু সমর্থককে হাতে লাল পতাকা বহন করতে দেখা যায়, যা ইরানের শিয়া রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির সমর্থকদের কাছে লাল পতাকা প্রতিশোধের প্রতীক। তাদের দাবি, যাঁরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানই এই পতাকার মূল বার্তা। তিনি আরও বলেন, খামেনি শুধু একজন রাষ্ট্রীয় নেতা ছিলেন না; ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোতে তাঁর অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং…

Read More