Close Menu
    What's Hot

    সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

    November 23, 2026

    ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

    November 23, 2026

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিনোদন»প্রতিটি দিন হয়ে উঠছে কঠিন হয়ে উঠছে: সালমান খান
    বিনোদন

    প্রতিটি দিন হয়ে উঠছে কঠিন হয়ে উঠছে: সালমান খান

    July 17, 2025No Comments2 Mins Read বিনোদন 35 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সিনে ক্যারিয়ারে ৩৬ বছরেরও বেশি সময় পার করার পর এবার নিজেই স্বীকার করলেন বলিউড সুপারস্টার সালমান খান—‘ব্যাটেল অফ গালওয়ান’-এর মতো পরিশ্রম আর কোনও সিনেমায় করতে হয়নি।

    ২০২০ সালে ভারত-চীন সীমান্ত সংঘাতের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই ছবির পরিচালক ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়া। এক সপ্তাহ আগেই প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম পোস্টার। সেই থেকেই আলোচনা শুরু।

    সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, “প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রতিটি দিন আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে।” জানালেন, শারীরিকভাবে এই সিনেমায় ভীষণ পরিশ্রম করতে হয়েছে।

    তিনি বলেন, আগে সিনেমার আগে এক-দু সপ্তাহ নিজেকে ট্রেন করলেই চলত। কিন্তু এবার দৌড়ানো, কিকিং, পাঞ্চিং—সবকিছুতেই অনেক বেশি সময় দিতে হচ্ছে। লাদাখের ঠান্ডা আবহাওয়া, জলে শুটিং—এসব মিলিয়ে অভিজ্ঞতা হয়েছে আরও কঠিন।

    ৫৯ বছর বয়সী অভিনেতা জানান, সিনেমার ঘোষণা করতে গিয়ে তিনি ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। তখন মনে হয়েছিল কাজটা চমৎকার হবে। কিন্তু এখন বুঝতে পারছেন—এটা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিনেমাগুলোর একটি।
    “আমি প্রায় ২০ দিন লাদাখে ছিলাম। সাত-আট দিন কনকনে ঠান্ডা জলে শুটিং করেছি। এ মাসেই আবার শুটিং হবে,” বলেন তিনি।

    সাধারণত সালমান খানের সিনেমা ঈদেই মুক্তি পায়। কিন্তু ‘ব্যাটেল অফ গালওয়ান’ আসছে আগামী বছর জানুয়ারিতে। ঈদ নয়, এবার মুক্তির সময় পাল্টে দিচ্ছেন ভাইজান।

    সালমান জানিয়েছেন, তাঁর ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে। বলেন, “বজরঙ্গি ভাইজান আমার খুব ভালো লেগেছে। সেখানে অন্যরকম একটা আবেগ কাজ করেছে। তবে এর সিক্যুয়েল একেবারেই ভিন্নধর্মী হবে।”

    কঠিন বলিউড সুপারস্টার সালমান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 2026

    পাঁচ বছর পর আন্তর্জাতিক সাফল্য নিয়ে ফিরলেন প্রযোজক এহসানুল হক বাবু

    November 15, 2026

    প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে যা বললেন কারিনা কাপুর

    November 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

    November 23, 20260 Views

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের…

    ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

    November 23, 2026

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 2026
    Top Trending

    সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

    November 23, 20260 Views

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী…

    ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

    November 23, 20260 Views

    ২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুক যাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের…

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ

    November 23, 20260 Views

    সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.