Close Menu
    What's Hot

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতৃত্বের কার্যকর ভূমিকার আহ্বান রিজওয়ানা হাসানের
    জাতীয় রাজনীতি

    ‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতৃত্বের কার্যকর ভূমিকার আহ্বান রিজওয়ানা হাসানের

    July 5, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি লক্ষ্য অর্জনের জন্য মুসলিম বিশ্বের নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।

    শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (ISBAS) ২০২৫-এ ‘মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

    তিনি বলেন, “এই লক্ষ্য অর্জনে প্রয়োজন আন্তরিক সামাজিক দায়বদ্ধতা এবং একটি বাস্তবমুখী সামাজিক ব্যবসা মডেলের চর্চা। আমরা নৈতিকতার কথা বললেও তা বাস্তবে প্রয়োগ করি না—এটাই আমাদের মূল সংকট।”

    রিজওয়ানা হাসান আরও বলেন, “আধুনিক পুঁজিবাদ সমাজ ও প্রকৃতিকে যে বিরূপ অবস্থায় ফেলেছে, তা এখনই রুখে না দিলে অনেক দেশ শতকের শেষে পানির নিচে তলিয়ে যাবে। সভ্যতাও হুমকির মুখে পড়বে।”

    তিনি ভোগবাদী মানসিকতা থেকে সরে এসে সংযমের দিকেই মনোযোগ দেওয়ার ওপর জোর দেন এবং বলেন, “আমাদের যুদ্ধ থামাতে হবে চিরতরের জন্য। প্রয়োজন ও চাহিদার পার্থক্য বুঝে সংযমী জীবনধারা গড়তে হবে।”

    ইসলামী মূল্যবোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ইসলাম কেবল পরামর্শ দেয় না, কার্যকর পদক্ষেপের দিকেও নির্দেশ করে। এটি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয় এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে সহনশীলতা শেখায়।”

    ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, “যখন ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা করা হয়, তখন কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? ভ্রাতৃত্ববোধের কোনো মূল্য নেই যদি তাতে নৈতিক সাহস না থাকে।”

    যাকাত ব্যবস্থাকে কার্যকর ও মানবিক অর্থনৈতিক কাঠামো হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আধুনিক করব্যবস্থায় আমরা কর দেই, কিন্তু তা দরিদ্র মানুষের প্রকৃত উপকারে আসে না। যাকাত সরাসরি ও মানবিক সহায়তা নিশ্চিত করে।”

    সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, UNIW মহাসচিব ইউপ আকমাল, সওয়াব চেয়ারম্যান এস. এম. রাশেদুজ্জামান, BIIT মহাপরিচালক ড. এম. আবদুল আজিজ, কৃষিবিদ গ্রুপের এমডি ড. আলী আফজাল।

    পলিটিক্স/মি

    ‘থ্রি জিরো মুসলিম রিজওয়ানা হাসান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

    May 13, 2026

    যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    May 12, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক

    May 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Top Trending

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 20261 Views

    ভারতের রাজধানী দিল্লি-তে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 20260 Views

    রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.