Close Menu
    What's Hot

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»সমালোচনার মুখে পিছু হটল সরকার, ৮ অগাস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ আর হচ্ছে না
    জাতীয় রাজনীতি

    সমালোচনার মুখে পিছু হটল সরকার, ৮ অগাস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ আর হচ্ছে না

    June 29, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 6 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিভিন্নমুখী সমালোচনার মুখে শেষমেশ ৮ অগাস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    রবিবার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    জুলাই অভ্যুত্থান স্মরণে সরকার তিনটি দিনকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছিল। এর মধ্যে ছিল ১৬ জুলাই, ৫ অগাস্ট ও ৮ অগাস্ট।

    এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছিল, যা এখন থেকে হবে ‘জুলাই শহীদ দিবস’।

    অন্যদিকে, ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের স্মৃতিবাহী ৫ অগাস্টকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’।

    তবে বিতর্কের কেন্দ্রে চলে আসে ৮ অগাস্ট। কারণ, দিনটি নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন হিসেবে ‘নতুন বাংলাদেশ দিবস’ নামে ঘোষণা করা হয়েছিল।

    এই ঘোষণার বিরোধিতা করে ‘ইনকিলাব মঞ্চ’সহ বিভিন্ন সংগঠন জানায়, জাতির মুক্তি দিবস ৫ অগাস্ট—৮ অগাস্ট নয়। তারা হুমকি দেয়, সরকার ৮ অগাস্ট পালন করলে তারা পাল্টা ‘বিপ্লব-বেহাত দিবস’ উদযাপন করবে।

    বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই অভিযোগ তোলেন, অভ্যুত্থান-পন্থী ছাত্র-জনতার আকাঙ্ক্ষা সরকার পূরণ করতে ব্যর্থ হয়েছে।

    এই প্রেক্ষাপটেই রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৮ অগাস্টের ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

    বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে লেখেন—
    “উপদেষ্টা পরিষদ ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ অগাস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ অগাস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।”

    নতুন বাংলাদেশ দিবস বিভিন্নমুখী সমালোচনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

    May 13, 2026

    যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    May 12, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক

    May 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Top Trending

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 20261 Views

    ভারতের রাজধানী দিল্লি-তে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 20260 Views

    রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.