Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»দৃষ্টিভঙ্গি»সালাহউদ্দিনের গুম, রাজনীতি ও এস আলম– পুরনো যোগসূত্র নতুন আলোচনায়
    দৃষ্টিভঙ্গি

    সালাহউদ্দিনের গুম, রাজনীতি ও এস আলম– পুরনো যোগসূত্র নতুন আলোচনায়

    May 26, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read দৃষ্টিভঙ্গি 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০১৫ সালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সাংবাদিক ডেভিড বার্গম্যান তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশ্লেষণধর্মী স্ট্যাটাসে সালাহউদ্দিনের গুম, ভারত সীমান্তে হস্তান্তর এবং বিতর্কিত ব্যবসায়ী এস আলমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

    বার্গম্যান উল্লেখ করেন, তিনি ও সাংবাদিক মো. মোকতাদির রশিদ ২০১৫ সালে New Age – এ কাজ করার সময় সালাহউদ্দিনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে অনুসন্ধান চালান এবং পরে তার ভারতীয় সীমান্তে পুনরাভির্ভাবের পেছনের কাহিনি নিয়ে TheWire.in এ একটি বিস্তারিত প্রতিবেদন লেখেন।

    বার্গম্যানের ভাষ্য অনুযায়ী, সালাহউদ্দিন গুম হওয়ার আগে বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন ২০১৫ সালের শুরুতে তিন মাসব্যাপী অবরোধ কর্মসূচির সময়। সে সময় “বিএনপির কর্মীদের” বিরুদ্ধে যানবাহনে আগুন দেওয়া এবং বোমা হামলার অভিযোগ ওঠে, যাতে ৭০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪০ জনের বেশি বিরোধী দলের কর্মী নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    বার্গম্যান মনে করিয়ে দেন, “সালাহউদ্দিন নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন, কিন্তু রাজনৈতিকভাবে তিনি ‘নির্দোষ’ নন, বরং বিএনপির আগ্রাসী রাজনীতির একটি প্রতিফলন।”

    বার্গম্যান জানান, তাদের অনুসন্ধানে দেখা যায় সালাহউদ্দিন ও চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী এস আলমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক-এর প্রধান কার্যালয় ছিল সালাহউদ্দিনের একটি ভবনে। এমনকি এস আলমের ভাই একটি ফ্ল্যাট কিনেছিলেন সালাহউদ্দিনের আরেকটি ভবনে, যেখানে ওই সময় বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করার সময় সালাহউদ্দিন বসবাস করতেন।

    বার্গম্যান দাবি করেন, “যদিও নিশ্চিত প্রমাণ নেই, তবে আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগ সরকারের চাপের মুখে এস আলমের পরিবারই শেষ পর্যন্ত সালাহউদ্দিনকে ‘বিক্রি’ করে দেয়।”

    বর্তমানে এস আলম বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিতর্কিত ব্যবসায়ীদের একজন, যার বিরুদ্ধে ব্যাংক লুট, বিদেশে অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে। এই অবস্থায় সালাহউদ্দিন ও এস আলমের পুরনো সম্পর্ক এবং এখনো কোনো সম্ভাব্য সংযোগ নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে।

    বার্গম্যান স্বীকার করেন, বর্তমান সম্পর্কে তাঁর কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, তবে অতীতের যোগসূত্র বর্তমান রাজনীতিতে সালাহউদ্দিনের উত্থান ও তার পেছনের কৌশলগুলোকে বুঝতে সহায়ক হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাতে বালিশের নিচে রসুন রাখলে কি সত্যিই উপকার মেলে? জানুন বাস্তবতা

    June 10, 2026

    বাংলাদেশের স্বাধীনতায় বাঙালির আত্মত্যাগ

    March 28, 2026

    যুক্তরাষ্ট্রকে ‘খ্রিষ্টান রাষ্ট্র’ বানাতে কেন মরিয়া ট্রাম্প

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান।…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 20261 Views

    কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার…

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 20262 Views

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’—এভাবেই ক্ষোভ ও হতাশা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.