Close Menu
    What's Hot

    নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

    November 25, 2026

    গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

    November 25, 2026

    বাংলাদেশি হিন্দুদের শরণার্থী, মুসলিমদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

    November 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
    ● সর্বশেষ

    আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

    November 25, 2026No Comments3 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে দলটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা এবং দেশ-বিদেশে থাকা দলটির সম্পদ ও অর্থের উৎস তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে।

    বুধবার (২৫ নভেম্বর) সাতজন জুলাই যোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ রিট দায়ের করেন। সংবিধানের ১০২(২) অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে আবেদনটি করা হয়েছে।

    রিটকারীদের মধ্যে রয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বহন করছেন এমন কয়েকজন জুলাই যোদ্ধা। তাদের মধ্যে এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

    রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।

    আইনজীবী সূত্রে জানা গেছে, এর আগে গত ১৯ নভেম্বর সংশ্লিষ্ট বিবাদীদের ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় আদালতের শরণাপন্ন হন রিটকারীরা।

    রিট আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে। একই সময়ে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে আবেদনকারীদের দাবি, এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়। তাই সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার উদ্যোগ প্রয়োজন।

    আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০২৬ সালের নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও ও অগ্নিসংযোগ, বিজিবির গাড়িতে আগুন, নড়াইলের কালিয়ায় দুই রাজনৈতিক নেতাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে হত্যা এবং বিভিন্ন স্থাপনায় হামলার বিষয় উল্লেখ করা হয়েছে।

    এ ছাড়া গোপালগঞ্জে একটি হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাসভবনে হামলা, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগের চেষ্টা এবং চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার অভিযোগও রিটে তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

    রিটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যও উল্লেখ করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে দলটির কর্মকাণ্ডের বিষয়ে আবেদনকারীদের বক্তব্য তুলে ধরা হয়।

    এদিকে রিটে একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে প্রস্তাবিত এই কমিটিকে বিভিন্ন সময়ের রাজনৈতিক সহিংসতা, গুম, খুন, অর্থ পাচার এবং বিদেশি সম্পৃক্ততার অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তদন্ত শেষ করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

    পাশাপাশি আওয়ামী লীগের দেশি-বিদেশি অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট তহবিল জব্দের বিষয়টিও আবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করার অনুরোধ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ এবং ভারতে অবস্থানরত দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ ট্রাইব্যুনালের আসামিদের প্রত্যর্পণের উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

    November 25, 2026

    গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

    November 25, 2026

    বাংলাদেশি হিন্দুদের শরণার্থী, মুসলিমদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

    November 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

    November 25, 20260 Views

    যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে প্রায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ…

    গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

    November 25, 2026

    বাংলাদেশি হিন্দুদের শরণার্থী, মুসলিমদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

    November 25, 2026
    Top Trending

    নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

    November 25, 20260 Views

    যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে প্রায় ৫৪ লাখ টাকার সরকারি গমসহ একটি…

    গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ

    November 25, 20260 Views

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল মহড়া,…

    বাংলাদেশি হিন্দুদের শরণার্থী, মুসলিমদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

    November 25, 20263 Views

    বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া এবং মুসলিম অনুপ্রবেশকারীদের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.