Close Menu
    What's Hot

    বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় পরিবর্তন, ছিটকে গেলেন দুই পেসার

    November 26, 2026

    রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ, ব্যাংকগুলোর সঙ্গে নতুন কৌশলে বাংলাদেশ ব্যাংক

    November 26, 2026

    নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

    November 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, কোন গ্রেডে কত টাকা?
    ● সর্বশেষ

    পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, কোন গ্রেডে কত টাকা?

    November 25, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি হবে ১৭ হাজার টাকা। আর সর্বোচ্চ গ্রেডের শ্রমিকেরা পাবেন ২১ হাজার ৫০০ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে শিগগিরই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

    নতুন মজুরিকাঠামোয় আগের মতোই চারটি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা। আর সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড-৪-এর শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বোর্ডের চতুর্থ সভা। দীর্ঘ আলোচনা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামোর ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

    তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণের বিষয়ে বোর্ডের সদস্যরা একমত হয়েছেন। তবে চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুসারে গোপন ভোটের আয়োজন করা হয়। পরে ১২৯(১) বিধি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

    এদিকে শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ড চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান বাতিলের প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    কোন গ্রেডে কত মজুরি?

    গ্রেডমাসিক ন্যূনতম মজুরি
    গ্রেড-১২১,৫০০ টাকা
    গ্রেড-২২০,০০০ টাকা
    গ্রেড-৩১৯,২০০ টাকা
    গ্রেড-৪১৭,০০০ টাকা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় পরিবর্তন, ছিটকে গেলেন দুই পেসার

    November 26, 2026

    রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ, ব্যাংকগুলোর সঙ্গে নতুন কৌশলে বাংলাদেশ ব্যাংক

    November 26, 2026

    নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

    November 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় পরিবর্তন, ছিটকে গেলেন দুই পেসার

    November 26, 20260 Views

    বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।…

    রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ, ব্যাংকগুলোর সঙ্গে নতুন কৌশলে বাংলাদেশ ব্যাংক

    November 26, 2026

    নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

    November 26, 2026
    Top Trending

    বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় পরিবর্তন, ছিটকে গেলেন দুই পেসার

    November 26, 20260 Views

    বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল দক্ষিণ…

    রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ, ব্যাংকগুলোর সঙ্গে নতুন কৌশলে বাংলাদেশ ব্যাংক

    November 26, 20260 Views

    ডলারের বাজারে অস্থিরতা কমাতে নতুন কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রার…

    নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

    November 26, 20260 Views

    নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.