Close Menu
    What's Hot

    আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি, চার সচিবকে আইনি নোটিশ

    November 21, 2026

    গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

    November 21, 2026

    ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

    November 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন
    ● সর্বশেষ

    গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

    November 21, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। নতুন করে সদস্য মোতায়েনের ফলে জেলাটিতে মোট ১৫ প্লাটুন আনসার দায়িত্ব পালন করছে। এ ছাড়া দেশের আরও ছয় জেলাসহ মোট সাত জেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪৯ প্লাটুন আনসার সদস্য।

    শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

    তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখতে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

    বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

    মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত পরিকল্পনার আওতায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং কৌশলগত পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    নিরাপত্তার অংশ হিসেবে নিয়মিত টহল, স্থির অবস্থানে দায়িত্ব পালন, মোবাইল টহল এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

    সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি, চার সচিবকে আইনি নোটিশ

    November 21, 2026

    ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

    November 21, 2026

    আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর, জরুরি প্রস্তুতিতে আইএইএর প্রশংসা

    November 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি, চার সচিবকে আইনি নোটিশ

    November 21, 20260 Views

    বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনার দাবি জানিয়ে সরকারের চার…

    গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

    November 21, 2026

    ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

    November 21, 2026
    Top Trending

    আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি, চার সচিবকে আইনি নোটিশ

    November 21, 20260 Views

    বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনার দাবি…

    গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

    November 21, 20260 Views

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন…

    ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

    November 21, 20260 Views

    ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে পুরো কার্যালয়।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.