Close Menu
    What's Hot

    গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সোমবার বসছে তৃতীয় সভা

    November 14, 2026

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 2026

    সীমান্ত পাহারায় বিজিবির ড্রোন ও এআই ক্যামেরা

    November 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ত্রিশালেই নির্মিত হবে আন্তর্জাতিক বিমানবন্দর, ঘোষণা বিমানমন্ত্রীর
    ● সর্বশেষ

    ত্রিশালেই নির্মিত হবে আন্তর্জাতিক বিমানবন্দর, ঘোষণা বিমানমন্ত্রীর

    November 12, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে এলাকাটিকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিমানমন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

    মন্ত্রী জানান, বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রথমে বগুড়া বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হবে। এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

    তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হলে শুধু স্থানীয় এলাকাই নয়, পুরো বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। অল্প সময়ের মধ্যেই ত্রিশালের পর্যটন এলাকার উন্নয়নকাজ দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মস্পৃহা তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, দেশ নতুন করে একজন জিয়াউর রহমানকে পেয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন।

    এ সময় ত্রিশালসহ সারাদেশকে মাদকের প্রভাব থেকে মুক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতা চান তিনি।

    ত্রিশালের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, উপজেলাটি ইতোমধ্যে উন্নত এলাকার স্বীকৃতি পেয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমানের নেতৃত্বে আধুনিক ত্রিশাল গড়ে তোলার কাজ এগিয়ে যাবে। পাশাপাশি তাঁর ভবিষ্যতে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন তিনি।

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফেরার আশঙ্কা না করে কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালন করা উচিত।

    ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সোমবার বসছে তৃতীয় সভা

    November 14, 2026

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 2026

    সীমান্ত পাহারায় বিজিবির ড্রোন ও এআই ক্যামেরা

    November 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সোমবার বসছে তৃতীয় সভা

    November 14, 20260 Views

    তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া আরও এক ধাপ এগোচ্ছে।…

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 2026

    সীমান্ত পাহারায় বিজিবির ড্রোন ও এআই ক্যামেরা

    November 14, 2026
    Top Trending

    গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সোমবার বসছে তৃতীয় সভা

    November 14, 20260 Views

    তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া আরও…

    অস্থিরতা না কমলে ৩ শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ

    November 14, 20260 Views

    শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে না এলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর,…

    সীমান্ত পাহারায় বিজিবির ড্রোন ও এআই ক্যামেরা

    November 14, 20260 Views

    শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.