Close Menu
    What's Hot

    নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের হাতে এনভিডিয়ার শক্তিশালী চিপ!

    November 11, 2026

    রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি

    November 11, 2026

    ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

    November 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন, দেশে ফেরার প্রস্তুতি?
    ● সর্বশেষ

    নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন, দেশে ফেরার প্রস্তুতি?

    November 9, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দিল্লি হাইকমিশনে আইনজীবীদের মাধ্যমে এ আবেদন পাঠানো হয়েছে।

    ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এই প্রথম বাংলাদেশের সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে শেখ হাসিনার এমন আনুষ্ঠানিক যোগাযোগের খবর সামনে এলো।

    রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার ৯ নভেম্বর আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদনটি পাঠানো হয়। চিঠিটি দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে।

    শেখ হাসিনার পক্ষে তার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।

    এদিকে আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হতে পারে।

    তবে তার দেশে ফেরার বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।

    উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়। যদিও ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

    রয়টার্স আরও জানিয়েছে, এ বিষয়ে বক্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    অন্যদিকে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির বহু নেতা-কর্মী কারাগারে রয়েছেন। আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

    সব মিলিয়ে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং সম্ভাব্য দেশে ফেরার বিষয়টি নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তার প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের হাতে এনভিডিয়ার শক্তিশালী চিপ!

    November 11, 2026

    রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি

    November 11, 2026

    ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

    November 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের হাতে এনভিডিয়ার শক্তিশালী চিপ!

    November 11, 20260 Views

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক দুটি এআই চিপ কিনেছে চীনের সামরিক বাহিনীর…

    রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি

    November 11, 2026

    ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

    November 11, 2026
    Top Trending

    নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের হাতে এনভিডিয়ার শক্তিশালী চিপ!

    November 11, 20260 Views

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক দুটি এআই চিপ কিনেছে…

    রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি

    November 11, 20260 Views

    রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর জানমালের…

    ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

    November 11, 20260 Views

    সৌদি আরবের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.