Close Menu
    What's Hot

    ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের শর্ত ফের মনে করিয়ে দিল ইরান

    November 9, 2026

    বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, নতুন সুবিধা শিক্ষার্থীদেরও

    November 9, 2026

    দ্বিতীয় পদ্মা সেতুর নকশা কেমন হবে? তৈরি হচ্ছে ইংরেজি ‘Y’ আকৃতিতে!

    November 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    ● সর্বশেষ

    ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 8, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জেলার ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। শনিবার (৭ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের মূল লক্ষ্য হলো জেলাটিকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত করা। এই উদ্যোগ সফল হলে লালমনিরহাট দেশের অন্যান্য জেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

    মন্ত্রী জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোতে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, সাংবাদিক, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মী এবং সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।

    তিনি আরও বলেন, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এই সামাজিক উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। এবার চার মাসের ব্যবধানে প্রধানমন্ত্রী নিজে লালমনিরহাটে এসে এর অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করবেন। রাষ্ট্রপতি ও সরকারপ্রধান—দুজনের সরাসরি সম্পৃক্ততা এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী উদ্যোগটির ওপর একটি প্রামাণ্যচিত্র তৈরির নির্দেশ দিয়েছেন। পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার সংসদ সদস্যদের সামনে সেটি উপস্থাপন করা হবে, যাতে একই ধরনের সামাজিক আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দেওয়া যায়।

    এ সময় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী। তাঁর দাবি, এই উদ্যোগের কারণে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশ-বিদেশে নতুন আগ্রহ তৈরি হয়েছে। চীন, নেদারল্যান্ডস ও ভারত যৌথভাবে এ প্রকল্পে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

    সামাজিক অবক্ষয় রোধ এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো বা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করলেই প্রকৃত শিক্ষা নিশ্চিত হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধও সমান গুরুত্বপূর্ণ। সমাজ পরিবর্তনে স্বেচ্ছাসেবকদের সততা, আদর্শ ও নীতিবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারসহ অন্যরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের শর্ত ফের মনে করিয়ে দিল ইরান

    November 9, 2026

    বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, নতুন সুবিধা শিক্ষার্থীদেরও

    November 9, 2026

    দ্বিতীয় পদ্মা সেতুর নকশা কেমন হবে? তৈরি হচ্ছে ইংরেজি ‘Y’ আকৃতিতে!

    November 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের শর্ত ফের মনে করিয়ে দিল ইরান

    November 9, 20260 Views

    যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে না—এমন কঠোর অবস্থান…

    বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, নতুন সুবিধা শিক্ষার্থীদেরও

    November 9, 2026

    দ্বিতীয় পদ্মা সেতুর নকশা কেমন হবে? তৈরি হচ্ছে ইংরেজি ‘Y’ আকৃতিতে!

    November 9, 2026
    Top Trending

    ‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের শর্ত ফের মনে করিয়ে দিল ইরান

    November 9, 20260 Views

    যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে…

    বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, নতুন সুবিধা শিক্ষার্থীদেরও

    November 9, 20260 Views

    বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রা নেওয়ার নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।…

    দ্বিতীয় পদ্মা সেতুর নকশা কেমন হবে? তৈরি হচ্ছে ইংরেজি ‘Y’ আকৃতিতে!

    November 9, 20260 Views

    পদ্মার ওপর আরেকটি বড় সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। তবে এবার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.