Close Menu
    What's Hot

    ভারতে তিনতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার শঙ্কা

    November 5, 2026

    ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

    November 5, 2026

    হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

    November 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ভারতে তিনতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার শঙ্কা
    ● সর্বশেষ

    ভারতে তিনতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার শঙ্কা

    November 5, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের রাজধানী দিল্লির পুরাতন শহরের চাবড়ি বাজার এলাকায় হঠাৎ ধসে পড়েছে একটি তিনতলা ভবন। এ ঘটনায় ভবনটির ধ্বংসস্তূপের নিচে একাধিক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চাবড়ি বাজার মেট্রো স্টেশনের কাছের গলি সিতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। উদ্ধারকাজে অন্তত ছয়টি ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পানিবাহী গাড়ি ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। ধসে পড়া ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে চলছে তল্লাশি।

    এদিকে ভবন ধসের ঘটনা নিয়ে দিল্লি সরকারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গত কয়েক মাসের মধ্যে দিল্লিতে এটি তৃতীয় ভবন ধসের ঘটনা।

    তিনি প্রশ্ন তোলেন, ভবনগুলোর নিরাপত্তা যাচাইয়ের উদ্যোগ নেওয়ার পরও কেন এমন দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকার ও পৌর কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।

    আরেকটি পোস্টে সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, ভবনের নিরাপত্তা নিশ্চিত করার নামে বিভিন্ন দপ্তরে দুর্নীতি ও ঘুষ লেনদেনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনো জানা যায়নি।

    এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভবনটি কী কারণে ধসে পড়েছে, তা-ও জানা যায়নি। উদ্ধার অভিযান শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যেতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

    November 5, 2026

    হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

    November 5, 2026

    ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    November 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ভারতে তিনতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার শঙ্কা

    November 5, 20260 Views

    ভারতের রাজধানী দিল্লির পুরাতন শহরের চাবড়ি বাজার এলাকায় হঠাৎ ধসে পড়েছে একটি তিনতলা ভবন। এ…

    ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

    November 5, 2026

    হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

    November 5, 2026
    Top Trending

    ভারতে তিনতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার শঙ্কা

    November 5, 20260 Views

    ভারতের রাজধানী দিল্লির পুরাতন শহরের চাবড়ি বাজার এলাকায় হঠাৎ ধসে পড়েছে একটি…

    ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

    November 5, 20260 Views

    পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের এলাকায় ৩৩ প্লাটুন…

    হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

    November 5, 20260 Views

    মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ঢালিউড…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.