Close Menu
    What's Hot

    ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

    October 28, 2026

    আগাম জামিনে স্বস্তি মেলেনি, দুর্গাপুজোর টিকিটকাণ্ডে গ্রেপ্তার ইন্দ্রনীল সেন!

    October 28, 2026

    বলাকায় কারিগরি ত্রুটি, আশকোনায় আবার চালু বিমানের টিকিট কাউন্টার

    October 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
    ● সর্বশেষ

    ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

    October 28, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের উপকূলে আঘাত হানার পর ধীরগতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির গতি কমে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ আগের পূর্বাভাসের তুলনায় কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও হালকা বৃষ্টি হতে পারে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভোরে ঘূর্ণিঝড়টি ভারতের উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে দেশটির পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।

    ভারতের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের বাপাতলা ও বিশাখাপট্টনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের কথা রয়েছে। নির্ধারিত সময়ের আগেই এটি উপকূল অতিক্রম করতে শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতেও বুধবার ভোরে ভারতের উপকূলে ঘূর্ণিঝড়টির আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

    বুধবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টির গতি কমে গেছে। ধীরগতিতে উপকূল অতিক্রম করায় প্রক্রিয়াটি শেষ হতে আরও সময় লাগতে পারে।

    এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। উপকূলের কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। তবে ঝড়ের গতিপথ ও গতির পরিবর্তনের কারণে আগের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত নাও হতে পারে।

    আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায়ও হালকা বৃষ্টি হতে পারে।

    এদিকে, সাগরে লঘুচাপের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় গরমের অস্বস্তিও বেড়েছে।

    মঙ্গলবার ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

    ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা সমুদ্রসৈকতে উত্তাল হয়ে উঠেছে সাগর। সেখানে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আগাম জামিনে স্বস্তি মেলেনি, দুর্গাপুজোর টিকিটকাণ্ডে গ্রেপ্তার ইন্দ্রনীল সেন!

    October 28, 2026

    বলাকায় কারিগরি ত্রুটি, আশকোনায় আবার চালু বিমানের টিকিট কাউন্টার

    October 28, 2026

    জিয়াউল আহসানের অভিযানের সিসিটিভি ফুটেজ সংগ্রহে ব্যর্থ তদন্ত কর্মকর্তা

    October 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

    October 28, 20260 Views

    ভারতের উপকূলে আঘাত হানার পর ধীরগতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির গতি কমে যাওয়ায় বাংলাদেশে…

    আগাম জামিনে স্বস্তি মেলেনি, দুর্গাপুজোর টিকিটকাণ্ডে গ্রেপ্তার ইন্দ্রনীল সেন!

    October 28, 2026

    বলাকায় কারিগরি ত্রুটি, আশকোনায় আবার চালু বিমানের টিকিট কাউন্টার

    October 28, 2026
    Top Trending

    ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

    October 28, 20260 Views

    ভারতের উপকূলে আঘাত হানার পর ধীরগতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির গতি…

    আগাম জামিনে স্বস্তি মেলেনি, দুর্গাপুজোর টিকিটকাণ্ডে গ্রেপ্তার ইন্দ্রনীল সেন!

    October 28, 20260 Views

    দুর্গাপুজোর বিশেষ প্রবেশপত্র বিক্রিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী…

    বলাকায় কারিগরি ত্রুটি, আশকোনায় আবার চালু বিমানের টিকিট কাউন্টার

    October 28, 20261 Views

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের টিকিট বিক্রয় বুথে কারিগরি সমস্যা দেখা দেওয়ায়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.