Close Menu
    What's Hot

    ভারতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস

    October 23, 2026

    আজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

    October 23, 2026

    চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ২

    October 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
    ● সর্বশেষ

    আজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

    October 23, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আবারও আগের নিয়মে ফিরছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। এতে আগের তুলনায় প্রতিদিন দুই ঘণ্টা কম ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

    বিদ্যুৎ সাশ্রয় এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে চলতি বছর বিভিন্ন সময়ে দোকানপাট খোলা ও বন্ধের সময় পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল।

    ওই নির্দেশনায় বলা হয়েছিল, পূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু রাখা যাবে। তবে ২৩ অক্টোবর থেকে আবারও পূর্বনির্ধারিত নিয়ম কার্যকর হবে। সেই অনুযায়ী, রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে।

    চলতি বছর জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় নির্ধারণ করা হয়। এপ্রিলের শুরুতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সেই সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

    এরপর কোরবানির ঈদকে সামনে রেখে গত ১২ মে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুন মাসে বন্ধের সময় নির্ধারণ করা হয়েছিল রাত ৯টা পর্যন্ত। পরবর্তী সময়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে গত ১২ আগস্ট দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা নির্ধারণ করা হয়।

    এরপর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নিয়ম চালু ছিল। দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে সময় বাড়ানো হলেও বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় আজ থেকে আবারও আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

    ফলে ক্রেতাদের কেনাকাটার পরিকল্পনা এবং ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রমে এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে সন্ধ্যার পর কেনাকাটা করতে অভ্যস্ত ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে বাজার ও শপিং মলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ভারতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস

    October 23, 2026

    চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ২

    October 23, 2026

    ট্রাম্পের নিষেধাজ্ঞার মধ্যেই আইসিসিকে ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার

    October 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ভারতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস

    October 23, 20263 Views

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য…

    আজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

    October 23, 2026

    চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ২

    October 23, 2026
    Top Trending

    ভারতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস

    October 23, 20263 Views

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ…

    আজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

    October 23, 20263 Views

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা…

    চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ২

    October 23, 20263 Views

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.