Close Menu
    What's Hot

    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

    October 12, 2026

    হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক, নতুন নির্দেশনা

    October 12, 2026

    নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

    October 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
    ● সর্বশেষ

    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

    October 12, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির উদ্বোধন করতে পারেন। এ জন্য প্রধানমন্ত্রীর সময়সূচি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।

    সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে আয়োজিত এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

    মন্ত্রী জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে চালুর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য তাঁর সময় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

    উদ্বোধনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। এরপর তাঁর সুবিধাজনক সময় বিবেচনা করে উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে।

    কক্সবাজার থেকে কোন কোন এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, তা নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে কথা বলে সম্ভাব্য গন্তব্য নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী।

    তিনি আরও বলেন, বিভিন্ন দেশের এয়ারলাইনসের কান্ট্রি হেডরা সভায় অংশ নিয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের সম্ভাব্য রুট চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।

    বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্যক্রমের জন্য চালু হলে কক্সবাজারের সঙ্গে বিদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে উদ্বোধনের চূড়ান্ত তারিখ ও আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক, নতুন নির্দেশনা

    October 12, 2026

    নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

    October 12, 2026

    পলকের নির্দেশে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ, ট্রাইব্যুনালে সাক্ষ্য

    October 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

    October 12, 20261 Views

    কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে…

    হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক, নতুন নির্দেশনা

    October 12, 2026

    নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

    October 12, 2026
    Top Trending

    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

    October 12, 20261 Views

    কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী…

    হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক, নতুন নির্দেশনা

    October 12, 20263 Views

    সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।…

    নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

    October 12, 20262 Views

    নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.