Close Menu
    What's Hot

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 2026

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»তারেক রহমান সিলেট যাচ্ছেন রাতে, অংশ নেবেন যেসব কর্মসূচিতে
    জাতীয় রাজনীতি

    তারেক রহমান সিলেট যাচ্ছেন রাতে, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

    January 21, 2026No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হবে। আজ রাতে তিনি বিমানযোগে সিলেট পৌঁছাবেন এবং গভীর রাতে হজরত শাহজালাল (রহ)-এর মাজার জিয়ারত করবেন।

    বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

    তিনি বলেন, আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। নির্বাচনি প্রচারণা উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

    যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জে নির্বাচনি পথসভা ও সমাবেশে অংশ নেবেন। বিএনপি চেয়ারম্যানের এই সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়েছে।

    মাহদী আমিন জানান, এর আগে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে জনসমাগম এড়াতে তারেক রহমান তার বেশকিছু ব্যক্তিগত ও ধর্মীয় সফর বাতিল করেছিলেন।

    তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সহনশীলতা প্রদর্শন করবে এবং আচরণবিধি মেনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সচেষ্ট হবে।

    কর্মসূচি তারেক রহমান সিলেট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 2026

    রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি শুরু, প্রার্থী নিয়ে জোর আলোচনা

    August 11, 2026

    শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠাতে ভারতের প্রতি ঢাকার আহ্বান

    August 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 20260 Views

    সরকারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির…

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 2026

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 2026
    Top Trending

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 20260 Views

    সরকারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থ…

    চট্টগ্রাম বন্দরে নৌ-নিরাপত্তা জোরদার, জারি হলো তিন নির্দেশনা

    August 12, 20260 Views

    চট্টগ্রাম বন্দরসীমা ও বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নতুন করে…

    লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লী বিদ্যুৎ

    August 12, 20260 Views

    জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.