Close Menu
    What's Hot

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 2026

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল ভালোবাসার প্রতিফলন : মির্জা ফখরুল
    ● সর্বশেষ

    খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল ভালোবাসার প্রতিফলন : মির্জা ফখরুল

    January 1, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল মানুষের উপস্থিতিকে তার প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    খালেদা জিয়ার জানাজায় মানুষ বাড়ির ছাদ থেকেও অংশ নিয়েছে— এত বিপুল ভালোবাসার কারণ কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এই ভালোবাসার কারণ হলো, বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। যিনি তার নীতির প্রশ্নে কখনো আপস করেননি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। যিনি তার সমগ্র জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করেছেন, কারাভোগ করেছেন। শেষদিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কিন্তু কখনো দেশ ছেড়ে চলে যাননি।

    তিনি বলেন, খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসাই এই মানুষগুলোকে আলোড়িত করেছে। দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সবচেয়ে বেশি মর্মাহত হয়েছে। সে কারণেই দেশনেত্রীর নামাজে জানাজায় তার আত্মার মাগফিরাত কামনায় মানুষ সমবেত হয়েছে এবং চোখের পানি ফেলেছে।

    বিএনপি মহাসচিব আরও বলেন, মানুষ অন্তত এই আশাটুকু নিয়ে গেছে যে, খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার যে কর্তব্য রয়েছে, তা তারা পালন করবে। তারা আগামী নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করে দেশের পক্ষে যে শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—সেই শক্তিকে বিজয়ী করবে বলে আমি মনে করি।

    বাবা, মা ও ভাই হারানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেমন আছেন এবং খালেদা জিয়া যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন রেখে গেছেন, তাতে বিএনপির ওপর দায়িত্ব আরও বেড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নিঃসন্দেহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবস্থান তৈরি করে গেছেন, তাতে তার পুত্র ও আমাদের নেতা তারেক রহমানের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি বিএনপির প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব রয়েছে।

    তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রণয়ন করেছিলেন, খালেদা জিয়া তা দৃঢ়ভাবে ধারণ ও সমুন্নত রেখেছিলেন। একই সঙ্গে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের পতাকাও উঁচু করে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন—এমনটাই মানুষের প্রত্যাশা।

    খালেদা জিয়া জানাজা বাংলাদেশ রাজনীতি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক খবর সাবেক প্রধানমন্ত্রী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 2026

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 20260 Views

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর বা…

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026
    Top Trending

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 20260 Views

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। ভারতের…

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 20260 Views

    নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম…

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 20260 Views

    উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থায় নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। দেশীয়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.