Close Menu
    What's Hot

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ
    ● সর্বশেষ

    ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ

    December 25, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 9 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুয়াশার আস্তরণে ঢাকা পড়তে শুরু করেছে প্রকৃতি, জেঁকে বসছে শীত। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে হিমেল হাওয়া, যার প্রভাবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    তবে এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

    এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি বাড়তে পারে। এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে।

    এদিকে রোববার ও সোমবার (২৮-২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ দু’দিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। এছাড়া রোববার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সোমবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

    অন্যদিকে আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। এছাড়া এদিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়া অধিদপ্তর কুয়াশা ঢাকাসহ সারাদেশ তাপমাত্রা কমবে দুঃসংবাদ বাংলাদেশের আবহাওয়া শীতকাল শীতের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 2026

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20261 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে তিন দিনের রিমান্ডে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026
    Top Trending

    ১,৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের ৩ দিনের রিমান্ড

    September 28, 20261 Views

    ঢাকার নিম্ন আদালতের মালখানায় দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল মো. রেজাউল করিমকে…

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ…

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 20263 Views

    বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.