Close Menu
    What's Hot

    আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি, চার সচিবকে আইনি নোটিশ

    November 21, 2026

    গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

    November 21, 2026

    ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

    November 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের পেছনের কারণ জানালেন চিকিৎসক
    ● সর্বশেষ

    ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের পেছনের কারণ জানালেন চিকিৎসক

    September 20, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সুস্থ থাকতে প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ঘুমের সময়ের পাশাপাশি ঘুমের মানও যে সমান গুরুত্বপূর্ণ—সেটা অনেকেই উপেক্ষা করি। বিশেষজ্ঞদের মতে, স্লিপ অ্যাপনিয়া এমন একটি ঘুমজনিত সমস্যা, যেখানে ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যায়। এতে ব্যক্তি হঠাৎ ঘুম ভেঙে হাঁসফাঁস করতে পারেন। এই সমস্যা শুধু অস্বস্তিকর নয়, বরং হৃদযন্ত্রের জন্য হতে পারে মারাত্মক ঝুঁকিপূর্ণ।

    এ বিষয়ে ভারতের এশিয়ান হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট–ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. প্রীতেক চৌধুরী জানান, স্লিপ অ্যাপনিয়া সবচেয়ে সাধারণ ঘুমের রোগগুলোর একটি। শ্বাসপ্রশ্বাসে বারবার বাধা হৃদযন্ত্রের ওপর সরাসরি চাপ সৃষ্টি করে এবং তা দীর্ঘমেয়াদে নানা ধরনের কার্ডিওভাসকুলার সমস্যার জন্ম দেয়।

    স্লিপ অ্যাপনিয়া হৃদযন্ত্রের জন্য কে বিপজ্জনক: ডা. চৌধুরীর মতে, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হলে শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। আর তখন মস্তিষ্ক শরীরকে জাগিয়ে তোলে যাতে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয়। এভাবে রাতজুড়ে বারবার অক্সিজেনের ঘাটতি ও হঠাৎ জেগে ওঠা হৃদযন্ত্রের জন্য এক ধরনের তীব্র চাপ তৈরি করে। এই অবস্থায় রক্তচাপ ও হার্ট রেট বেড়ে যায়, যা সময়ের সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ, অ্যারিদমিয়া এবং হৃদযন্ত্রের গঠনগত পরিবর্তন ঘটাতে পারে।

    অনিয়মিত হার্টবিট

    দীর্ঘদিনের স্লিপ অ্যাপনিয়া থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনসহ অনিয়মিত হার্টবিট দেখা দিতে পারে। অক্সিজেনের ওঠানামা ও বারবার অ্যাড্রেনালিন নিঃসরণ হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপকে অস্থির করে তোলে। ডা. চৌধুরী সতর্ক করে বলেন, এই অবস্থাই রাতের বেলায় আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়ায়।

    হার্ট ফেইলিওর

    চিকিৎসক আরও জানান, স্লিপ অ্যাপনিয়া দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রের পেশি দুর্বল করে দিতে পারে। এর ফলে হার্ট ফেইলিওর বা হৃদ্‌যন্ত্র বিকল হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমনকি যাদের আগে থেকেই হার্ট ফেইলিওর আছে, তাদের ক্ষেত্রে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর ফলে বারবার হাসপাতালে ভর্তি হওয়া এবং দীর্ঘমেয়াদি বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়।

    স্লিপ অ্যাপনিয়া শুধু ঘুমের মান নষ্ট করে না, বরং হৃদযন্ত্রের জন্য মারাত্মক হুমকিও তৈরি করে। তাই ঘুমের মধ্যে হঠাৎ হাঁসফাঁস করে জেগে ওঠা বা ঘনঘন শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    heart health night heart attack sleep apnea ঘুমে হার্ট অ্যাটাক ঘুমের সমস্যা চিকিৎসকের পরামর্শ স্বাস্থ্য তথ্য স্লিপ অ্যাপনিয়া হার্ট অ্যাটাকের কারণ হৃদরোগ ঝুঁকি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি, চার সচিবকে আইনি নোটিশ

    November 21, 2026

    গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

    November 21, 2026

    ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

    November 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি, চার সচিবকে আইনি নোটিশ

    November 21, 20260 Views

    বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনার দাবি জানিয়ে সরকারের চার…

    গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

    November 21, 2026

    ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

    November 21, 2026
    Top Trending

    আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি, চার সচিবকে আইনি নোটিশ

    November 21, 20260 Views

    বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনার দাবি…

    গোপালগঞ্জে বাড়তি ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

    November 21, 20260 Views

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন…

    ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র

    November 21, 20260 Views

    ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে পুরো কার্যালয়।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.