Close Menu
    What's Hot

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»ইয়েমেনে জাহাজে হামলা, গোলাগুলি চলছে
    বিশ্বমঞ্চ

    ইয়েমেনে জাহাজে হামলা, গোলাগুলি চলছে

    July 6, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলসংলগ্ন লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটেনভিত্তিক সমুদ্র নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, রোববার লোহিত সাগরে অন্তত আটটি ছোট নৌকা থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি ও রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়।

    সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন এবং এখনও জাহাজে গুলি-পাল্টা গুলি চলছে। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

    চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এবং সম্প্রতি ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাত ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কারণে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই রোববার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ার খবর এলো।

    ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওও অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববারের এই হামলার ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ এই দুই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি।

    ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত শতাধিক সামুদ্রিক হামলা চালিয়েছে। গোষ্ঠীটি বলেছে, ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালাচ্ছে তারা।

    গাজা যুদ্ধকালীন লোহিত সাগর ও এডেন উপকূলে অন্তত দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে হুথিরা। পাশাপাশি পশ্চিমা একটি জাহাজ ছিনতাই ও অন্তত চারজন নাবিককে হত্যা করেছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। হুথিদের হামলায় সমুদ্রপথের বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ব্যাহত হয়েছে। অনেক কোম্পানি বিকল্প রুট ব্যবহার করে পণ্য পরিবহনে বাধ্য হওয়ায় খরচও বেড়ে গেছে। হুথিদের ক্রমবর্ধমান হামলার জবাবে যুক্তরাষ্ট্রও গোষ্ঠীটির বিরুদ্ধে পাল্টা হামলা বৃদ্ধি করেছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইয়েমেনে হুথিদের ওপর বিমান হামলা বন্ধ করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেন, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে হামলা বন্ধ করতে রাজি হয়েছে হুথি বিদ্রোহীরা।

    চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং হুথি—কোনও পক্ষই একে অপরকে লক্ষ্য করবে না বলে শর্ত দেওয়া হয়েছে। এমনকি লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতেও হামলা বন্ধ রাখার শর্ত মেনে নিয়ে হুথিরা। সেই সময় এক বিবৃতিতে হুথিদের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল ওমান।

    তবে গত জুনে হুথি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় যদি যুক্তরাষ্ট্র জড়িত থাকে, তাহলে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে টার্গেট করবে। গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও হুথিরা সেই হুমকি বাস্তবায়ন করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

    সূত্র: রয়টার্স।

    ইয়েমেন জাহাজে হামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবার সচল: মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে নতুন তথ্য

    May 14, 2026

    আদালতে মমতা, শুনানি শেষে ‘চোর চোর’ স্লোগানে উত্তপ্ত কলকাতা

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 2026

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 2026
    Top Trending

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 20261 Views

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…

    দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

    May 14, 20261 Views

    ভারতের রাজধানী দিল্লি-তে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

    ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

    May 14, 20260 Views

    রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.